পুবের কলম ওয়েবডেস্কঃ জাপানে শতায়ুদের সংখ্যা রেকর্ড হারে বেড়ে দাঁড়াল ৮৬ হাজার ৫১০ জনে। সরকারি তথ্যে প্রকাশ– বিগত ৫১ বছর ধরে দেশটির পুরুষ শতায়ুর সংখ্যা বাড়তে বাড়তে ১০ হাজার পেরিয়েছে। জাপানের অন্যতম সমস্যাই হল বয়স্কদের জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধি। সেদেশের উন্নত সামাজিক ও স্বাস্থ্যগত অবকাঠামোর জন্যই জাপানিদের গড় আয়ু অনেক বেশি।
এবছরের তথ্যে দেখা গেছে– বিগত বছর শতায়ুদের সংখ্যা ৬–০৬০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজারে।আরও পড়ুন:
সেপ্টেম্বরের ২০ তারিখ প্রতি বছরই ’বয়স্কদের শ্রদ্ধা প্রদর্শন’ দিবন পালন করে জাপান। এই দিবসের আগে দেখা গেল দেশে মোট ৮৬ হাজার ৫১০ জন শতায়ুর মধ্যে ৮৮.৪ শতাংশই মহিলা। বিগত বছরের চেয়ে এবছর ৫–৪৭৫জন মহিলা শতায়ু ও ৫৮৫জন পুরুষ শতায়ুর সংখ্যা বেড়েছে।
উল্লেখ্য– ১৯৬১ সালে প্রথমবারের মতো জাপান সরকার শতায়ুদের নিয়ে সমীক্ষা শুরু করে।আরও পড়ুন:
তখন দেখা যায় ১০০ বছরের বেশি বয়সী এমন মানুষের সংখ্যা ১৫৩ জন। জাপানের পশ্চিমাঞ্চলীয় শিমানে প্রদেশেই সবচেয়ে বেশি শতবর্ষজীবীর বাস বলে জানা যায়। এরপর রয়েছে কোচি ও কাগোশিমা প্রদেশের নাম। বিগত দুই বছরে জনসংখ্যার সমস্যায় আক্রান্ত জাপানে কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন প্রায় ১৭ হাজার মানুষ। ১২ কোটি ৬০ লক্ষ জনসংখ্যার দেশটির অর্ধেক নাগরিকই দুই ডোজ ভ্যাকসিন পেয়েছেন।