০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেনের চাকায় পড়া থেকে প্রাণে বেঁচে ফিরলেন বৃদ্ধ, ভয়াবহ ছবি সিসিটিভিতে

পুবের কলম প্রতিবেদক, মেদিনীপুর: ফের মেদিনীপুর ষ্টেশনে আরপিএফের তৎপরতায় রক্ষা পেলেন এক ব্যাক্তি। চলন্ত ট্রেনের তলাতে পড়ে যাওয়ার হাত থেকে টেনে রক্ষা করলেন এক আরপিএফ যুবক। যেন সাক্ষাত মৃত্যুর হাত থেকে প্রাণে বাঁচলেন তিনি। রোমহর্ষক ছবিটি ধরা পড়ল ষ্টেশনের সিসিটিভিতে৷ ওই আরপিএফ জওয়ানকে স্যালুট জানালেন ষ্টেশনের প্রত্যক্ষদর্শীরা। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মেদিনীপুর থেকে হাওড়া যাওয়ার লোকাল ট্রেনটি ৬টা ৪৫ নাগাদ ছেড়ে দেওয়ার সময়ে বাদল নাগ নামে এক বৃদ্ধ দৌড়ে তাতে চাপার চেষ্টা করেছিলেন। ট্রেনে ওঠার সময়ে চলন্ত ট্রেনের হাতল পিছলে যায়৷ তাতে ভারসাম্য হারিয়ে তিনি চলন্ত ট্রেনের পাশে পড়ে যান৷ দুর থেকে দেখতে পেয়ে কর্মরত আরপিএফ জাওয়ান সন্দীপ ধল ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন৷ বৃদ্ধকে চলন্ত ট্রেনের বগি, প্ল্যাটফর্মের নীচে টেনে নেওয়ার চেষ্টা করলে কোনোভাবে সন্দীপবাবু ও আরও এক যুবকের চেষ্টায় বৃদ্ধকে সরানো সম্ভব হয়৷ প্রাণে রক্ষা পেয়ে যান বৃদ্ধ৷ 

আরও পড়ুন: Howrah: বৃদ্ধের রহস্য মৃত্যু

ইতিপুর্বেও একই ঘটনা ঘটেছিল মেদিনীপুর ষ্টেশনে ২০২০ সালে৷ ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি রাত ৯টা ৪০-এ আসানসোল-খড়গপুরগামী প্যাসেঞ্জার ট্রেনে উঠতে যান মেদিনীপুরের বারোবেটিয়ার বাসিন্দা ওষুধ ব্যবসায়ী সুজয় ঘোষ। ট্রেনে ওঠার সময়, হাত ফসকে প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝের ফাঁক গলে পড়ে যাচ্ছিলেন বছর তেতাল্লিশের ওই যাত্রী। তাঁর মাথায় আঘাত লাগে। কোনওমতে তাঁকে রক্ষা করেন আরপিএফ কর্মীরা। ফের একই ভাবে মেদিনীপুর ষ্টেশনে আরপিএফের তৎপরতায় রক্ষা পেল আরও এক যাত্রী৷ 

আরও পড়ুন: নয়াদিল্লি রেল স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা: মৃতের তালিকা প্রকাশ পুলিশের

আরও পড়ুন: ট্রেনে জয় শ্রী রাম বলানো হল মুসলিম যুববকে, থানায় ডেকে বিজেপি নেতার মার
ট্যাগ :
সর্বধিক পাঠিত

‘ঘরে থাকুন, জানালা থেকে দূরে থাকুন’: মার্কিন-ইসরাইল হামলার মধ্যে ইরানে ভারতীয় নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ট্রেনের চাকায় পড়া থেকে প্রাণে বেঁচে ফিরলেন বৃদ্ধ, ভয়াবহ ছবি সিসিটিভিতে

আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার