০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এলপিজি সিলিন্ডারে ফের ফিরতে চলেছে পুরনো হারে ভর্তুকি, জল্পনা চরমে

পুবের কলম ওয়েবডেস্কঃ রান্নার গ্যাসে কি ফের পুরনো হারে ফিরতে চলেছে ভর্তুকি? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এখনও এই বিষয়ে সরকারি ভাবে মুখ খোলেনি।

তবে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের ধারণা ভোট বড় বালাই। ২০২৪ এর লোকসভা নির্বাচন এবং তার আগে ২০২২ এ উত্তর প্রদেশ, পাঞ্জাব সহ বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। এর মধ্যেই পেট্রোল ডিজেলের দাম ক্রমেই ঊর্ধ্বগামী।

এলপিজি সিলিন্ডারে নামমাত্র ভর্তুকি দেওয়া হচ্ছে। অথচ প্রায় হাজার টাকার কাছাকাছি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে। মধ্যবিত্তের হেঁশেলে ছ্যাঁকা দিচ্ছে সিলিন্ডারের দাম।

তাই ক্ষতে প্রলেপ দেওয়ার তাগিদেই ফের ফিরতে পারে এলপিজি সিলিন্ডারে পুরনো হারে ভর্তুকি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এলপিজি সিলিন্ডারে ফের ফিরতে চলেছে পুরনো হারে ভর্তুকি, জল্পনা চরমে

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, বুধবার