দেবশ্রী মজুমদার, বোলপুর: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রায় দেড়শো বিজেপি নেতাকর্মীর। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে অনুব্রত মণ্ডল বলেন, আড়াই হাজার জন বিজেপির নেতা কর্মীদের তালিকা জমা পড়েছে। সবাই খয়রাশোলের। সুদীপ্ত ঘোষ ও ওখানকার বিধায়ক দেবব্রত সাহা দায়িত্বে আছেন। ওরাই ব্যাপারটা  দেখছেন।

আমার শরীর খারাপ। তাই খয়রাশোল যেতে পারলাম না। দেড়শো জন নেতৃত্ব এসেছিলেন।

ওখান গেলে আট ন'হাজার লোক আসতো। এখানে তো এত লোক আসা সম্ভব না অতিমারীর সময়ে।

তাই এই ব্যবস্থা। এদিন  অনুব্রত মণ্ডল বলেন, কার সঙ্গে  লড়বো? বিরোধী কেউ নেই। তারপর রাজ্য  বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে বলেন, ডাক্তার বাবুর স্ট্যামিনা আছে। একটু ‍ ট্যাঁফু   করলে বের করে দিচ্ছেন।