পুবের কলম, ওয়েবডেস্ক: হায়দরাবাদের কবরের ছবি পাকিস্তানের বলে বিভ্রান্তিকর রিপোর্ট, ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সংবাদ সংস্থা এএনআই ডিজিটাল ট্যুইটারে একটি তালাবন্দি কবরের ছবি দেওয়া হয়েছে। সেখানে এই তথ্য উঠে এসেছে। কিন্তু পরে তথ্য অনুসন্ধানের পর সেটি মিথ্যা রিপোর্ট বলে জানা গেছে।
গত শনিবার এই চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই ঘটনার সঙ্গে যুক্ত করা হয়েছে 'নেক্রোফিলিয়া'কে ('নেক্রোফিলিয়া' এক ধরণের মানসিক যৌন ব্যাধি। যারা এই ব্যাধিতে আক্রান্ত তাদের বলা হয় নেক্রাফাইল যারা মৃতদেহের সাথে যৌন সম্পর্ক স্থাপন করে থাকে)।Pakistani parents lock daughters' graves to avoid rape