পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে একটি হল নন্দীগ্রাম। সেখানে প্রচারে গিয়ে ঝড় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সেখানে নির্বাচনি প্রচারে গিয়ে একের পর এক প্রতিশ্রুতি দিলেন তৃণমূল সেনাপতি। তাঁর সাফ কথা নন্দীগ্রামে তৃণমূল বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়বে না। শুধু তাই নয়, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক ইস্যু তুলে আক্রমণ করেন।
আরও পড়ুন:
নন্দিগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের হয়ে এদিন প্রচারে যান অভিষেক। সেখানে তিনি বলেন, এবারের লড়াই নন্দীগ্রামের মাটিকে পবিত্র করার লড়াই। তাই পবিত্রকে জেতাতে হবে। কাউকে ভয় না পাওয়ার বার্তা দেন তিনি। অভিষেক বলেন, ‘আমি আছি দরকার হলে আবার আসব।
দরকার হলে আরও দু তিনবার আসবো। ’ নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘২৫ টা দিন দায়িত্ব নিয়ে লড়াই করুন। বাকি ৫ বছরের দায়িত্ব আমার।’আরও পড়ুন:
উল্লেখ্যে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দুর বিপক্ষে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শুভেন্দুকে শেষমেশ জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।
তবে সেই ফল নিয়ে এখনও মামলা চলছে অদালতে। সেই প্রসঙ্গ উল্লেখ করে অভিষেক বলেন, এখানে গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে তৃণমূল ভালো ফল করেনি। এবার এখানে শক্তি বাড়াতে হবে, আরও ভালো কাজ করতে হবে। অর্ন্তঘাত নিয়েও তিনি দলকে সতর্ক করেন। শুধু তাই নয়, নন্দিগ্রামে তৃণমূল জিতলে ডায়মন্ড হারবার মডেলে উন্নীত করারও প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, এবার নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হয়েছেন পবিত্র কর। তিনি বিজেপিতে শুভেন্দু ঘনিষ্ঠ নেতা হিসেবেই পরিচিত।