পুবের কলম, ওয়েব ডেস্ক: ভুয়ো খবরের জের। এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অমিতাভ নাতনি আরাধ্যা বচ্চন।

ভুয়ো খবরের জের! ১১ বছরেই কোর্টের দ্বারস্থ আরাধ্যা বচ্চন

সংবাদ মাধ্যম সূত্রে খবর, কিছুদিন আগে এই খুদের জীবন এবং স্বাস্থ্য সম্পর্কে একটি খবর ভাইরাল হয়েছিল, পরে জানা যায় তা  আসলে ভুয়ো।

এবার ‘ভুয়ো’ খবর প্রচার করা সেই ইউটিউব ট্যাবলয়েডের বিরুদ্ধে মামলা ঠুকেছেন বচ্চন পরিবার।

এমনিতে তারকাদের জীবন বরাবরই সাধারণ মানুষের কাছে আগ্রহের বিষয়। অমিতাভ বচ্চন সকালে ঘুম থেকে কখন ওঠেন, শাহরুখ খান দিনে ক’বার ব্ল্যাক কফি খান, এসব কিছুই খবর আম জনতার অতি আগ্রহে দেখতে থাকেন । সেই সুযোগ কে কাজে লাগায় কিছু  নিম্ন মানের ইউটিউবার।

  সেলেব্রিটিদের নিয়ে বহু ভুয়ো খবর ইউটিউবে ছাড়েন তারা। রাতারাতি  পেয়ে যায় অনেক ভিউস। মোটা অঙ্কের অর্থ উপার্জন করেন তারা।  রাতারাতি অনেক ভিউস নিয়ে টাকা রোজগারের জন্যই দিন দিন তাঁদের এমন মিথ্যাচার বাড়ছে সোশ্যাল মিডিয়ায়।
এবার সেই নিয়ে সরব হলেন মাত্র ১১ বছরের ছোট্ট আরাধ্যা।

আর একজন নাবালিকা হয়ে এই সমস্ত তথ্য মুছে ফেলার দাবি জানিয়েছে ঐশ্বর্য-অভিষেক কন্যা।

ভুয়ো খবরের জের! ১১ বছরেই কোর্টের দ্বারস্থ আরাধ্যা বচ্চন

১৯ এপ্রিল, ২০২৩, বুধবার আদালতে অভিযোগ জানায় আরাধ্যা। তার বয়স বর্তমানে ১১ বছর, সে নাবালিকা। তাকে নিয়ে এই প্রকারের মিথ্যে খবর ছড়াচ্ছে, যার বিরুদ্ধে এবার সরব হল আরাধ্যা। সোশ্যাল মিডিয়া ট্রোলিং-এ অধিকাংশ সময়ই জায়গা করে নিয়ে থাকে আরাধ্যা। মা-বাবা পরিবারর সকলেই সেলিব্রিটি, ফলে জন্ম লগ্ন থেকেই আরাধ্যা লাইমলাইটে।