পুবের কলম ওয়েবডেস্কঃ অনুদানের নামে নিজেরাই দুগুণের বেশি ভাড়া আদায় করছিল বেসরকারি বাসগুলি। সাত টাকার ভাড়া ১০ টাকা, ১০ টাকার ভাড়া ১৫ টাকা, ১২ টাকার ভাড়া ২৫ টাকা আদায় করা হচ্ছিল। এই নিয়ে যাত্রীদের সঙ্গে নিত্য বচসাও বাঁধছিল।
আরও পড়ুন:
এইবার বাড়তি ভাড়া আদায় করার জন্য ২৫ টি বাস রুটের মালিককে ডেকে পাঠিয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে রাজ্য পরিবহন দফতর।
পরবর্তীতে আবারও এই ঘটনা ঘটলে বাতিল করা হবে পারমিট বলে সাফ জানিয়েছে রাজ্য পরিবহন দফতর।আরও পড়ুন:
দ্বিতীয় দফার লকডাউনের পর গণ পরিবহন ব্যবস্থা শুরু হতেই বাড়তি ভাড়া আদায় করা হচ্ছিল, এই নিয়ে যাত্রীদের সঙ্গে বচসাও বাঁধছিল বাস কনডাক্টরদের।
আরও পড়ুন:
আর তারপরই ভাড়া নিয়ন্ত্রণে চলন্ত বাসে হানা দেওয়া শুরু করেন মোটর ভেহিক্যালস ইন্সপেক্টর বা এমভিআইরা। তাতেই নড়ে টনক, বাড়তি ভাড়া না নেওয়ার জন্য পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের অনুরোধেও কান দেননি বাস মালিকরা।