পুবের কলম ওয়েবডেস্কঃ পর্যটক বোঝাই গাড়ি টেনে যাচ্ছে বাঘ। ভাইরাল হল এমন একটি ভিডিও।ভিডিওটি শেয়ার করেছেন শিল্পপতি আনন্দ মহীন্দ্রা।কর্নাটকের বানারঘাট্টা সাফারিপার্কে এই ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে সাফারি পার্কের মধ্যে হটাৎ করেই পর্যটক বোঝাই গাড়িটি খারাপ হয়ে যায়। সেখানে এসে পড়ে একটি বাঘ। আচমকাই সে গাড়ির পেছনের অংশটি ধরে কামড়াতে থাকে।[embed]https://twitter.com/Adityaharigarg/status/1476513047392907264?
ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1476513047392907264%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Findianexpress.com%2Farticle%2Ftrending%2Ftrending-in-india%2Ftiger-chews-on-cars-bumper-anand-mahindra-wonders-if-it-found-vehicle-delicious-7699461%2F[/embed]আরও পড়ুন:
এরপর বারদুয়েক কামড়ানোর পরেও সে সফল না হওয়ায় তৃতীয়বারে সে গাড়িটি কামড়ে পিছনের দিকে টেনে নিয়ে যেতে শুরু করে।
কিছুটা সময় আগেও যে পর্যটকরা বাঘ দেখার আনন্দে মশগুল হয়ে ছিলেন তারা এবার প্রাণ ভয়ে কাঁপতে শুরু করেন।
পর্যটক বোঝাই আরও একটি গাড়ি এসে পড়ে পাশেই। সেই গাড়ি থেকেও ভিডিও করা হয়। ভাইরাল হয়েছে ভিডিও এবং ছবি।