উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: ফের সুন্দরবনের কুলতলিতে বাঘের পায়ের ছাপ ঘিরে চাঞ্চল্য। বাঘের আতঙ্কে গ্রামবাসীরা। শনিবার সকালে সুন্দরবনের কুলতলির দেউলবাড়ি গ্রামে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। গ্রামে বাঘ ঢুকেছে সন্দেহে খবর দেওয়া হয় কুলতলি থানায় এবং চিতুরি বিট অফিসে।

কুলতলিতে বাঘের পায়ের ছাপ ঘিরে এলাকায় ফের আতঙ্ক

খবর পেয়ে দেউলবাড়ি গ্রামে যায় চিতুরি বিট অফিসের কর্মীরা এবং কুইক টাইগার রেসকিউ টিমের কর্মীরা।

বাঘের পায়ের ছাপ দেখে ঝোপের মধ্যেই বাঘটি লুকিয়ে রয়েছে বলে নিশ্চিত হন বনকর্মীরা। বনদফতরের এক আধিকারিক বলেন, সাধারণত বছরের এই সময়ে বাঘ লোকালয়ে ঢোকে না। বনকর্মীদের অনুমান,সম্ভবত নদী পেরিয়ে বাঘটি ভুল করে লোকালয়ে ঢুকে পড়েছে।

কুলতলিতে বাঘের পায়ের ছাপ ঘিরে এলাকায় ফের আতঙ্ক

এদিকে বাঘের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই আশে-পাশের এলাকা থেকে মানুষ ভিড় জমাতে শুরু করেন। গ্রামের বাসিন্দাদের নিরাপত্তার জন্য কুলতলি থানার পুলিশ এলাকা ঘিরে রেখেছে।

বনদফতরের তরফে জানানো হয়েছে, বাঘটি যাতে লোকালয়ের ভিতরে প্রবেশ না করতে পারে, তার জন্য এলাকার চারপাশ জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। কুলতলি থানার তরফে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হয়।

কুলতলিতে বাঘের পায়ের ছাপ ঘিরে এলাকায় ফের আতঙ্ক

ঝোপ বা নির্জন এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এলাকায় টহল দিচ্ছেন বনকর্মী ও পুলিশকর্মীরা। বাঘটিকে নিরাপদে জঙ্গলে পাঠাতে তৎপর বনদফতর। তবে বারবার বাঘ লোকালয়ে চলে আসছে কী করে, তা নিয়ে চিন্তিত বনদফতর।