পুবের কলম ওয়েবডেস্কঃ পুতিনের অনুগত চেচেন সৈন্যরা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় পোপাসনা শহরের বেশিরভাগ নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছেন চেচেন নেতা রমজান কাদিরভ। চেচনিয়া রাশিয়ার অধীন একটি প্রজাতন্ত্র। মুসলিম অধ্যুষিত এই প্রজাতন্ত্র থেকে ইউক্রেন যুদ্ধে শত শত সেনা পুতিনের পক্ষে লড়ছে। তবে ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, দেশটির পূর্বাঞ্চলের শহরটিতে এখন ব্যাপক যুদ্ধ চলছে। গত এপ্রিলের মাঝামাঝি সময়ে রাশিয়ান বাহিনী ইউক্রেনের পূর্ব দিকের বেশিরভাগ অংশে অভিযান শুরু করে। সম্প্রতি লুহানস্ক অঞ্চলের পোপাসনার আশেপাশে সবচেয়ে তীব্র আক্রমণ এবং গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।
চেচেন নেতা রমজান কাদিরভ বলেছেন, চেচেন স্পেশাল ফোর্সের যোদ্ধারা পোপাসনার বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। কাদিরভ প্রায়ই নিজেকে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের অনুগত সৈনিক হিসাবে বর্ণনা করেন। একটি পোস্টে লিখেছেন, তার সেনারা শহরটির প্রধান রাস্তা এবং কেন্দ্রীয় জেলাগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে। এদিকে, মারিওপল শহরের আজভস্টল স্টিল কারখানা রক্ষা করতে মরিয়া হয়ে লড়ছে ইউক্রেনীয় সেনা। অস্ত্র ও অস্ত্র-সরঞ্জাম কম থাকায় রুশ বাহিনীর সাথে পেরে উঠছে না তারা। রাশিয়ান বাহিনী মারিওপল শহরের শেষ প্রতিরোধ গুঁড়িয়ে দিতে চাইছে। আজভস্তলের পাশাপাশি ইউক্রেনের খারকিভে নতুন করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার দাবি, এসব হামলায় ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রুশ সামরিক মুখপাত্র ইগর কোনাশেনকভ বলছেন, ইউক্রেনের উত্তর-পূর্বে খারকিভ শহরের দুটি পৃথক ট্রেন স্টেশনে হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ইউক্রেনীয় বাহিনীর অস্ত্র, সামরিক যান এবং সামরিক কর্মী। রাশিয়ার দাবি, কৃষ্ণ সাগরে অবস্থিত স্নেক দ্বীপের চারপাশে অভিযান চালিয়ে ইউক্রেনীয় বাহিনীর একটি এস-২৪ ও একটি এস-২৭ যুদ্ধবিমান এবং তিনটি এমআই-৮ হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। খারকিভের পর ইউক্রেনের লুহানস্কেও হামলা চালিয়েছে রাশিয়া। পশ্চিমা মিডিয়ায় খবর, লুহানস্কের একটি স্কুলে রাশিয়ার বিমান হামলায় ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত ৯০। স্থানীয় সময় শনিবার ওই স্কুলে বিমান হামলা চালানো হয়। স্কুলটিতে সাধারণ ইউক্রেনীয়রা আশ্রয় নিয়েছিলেন বলে জানা যাচ্ছে। লুহানস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সেরহি হাইদাই জানিয়েছেন, ওই স্কুলে আশ্রয় নেওয়া ৩০ অসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে সাতজন আহত হয়েছেন।ইউক্রেনীয় শহর পোপাসেনা দখল করল চেচেন যোদ্ধারা
ইমামা খাতুন
প্রকাশিত:
৮ মে ২০২২, ১১:২৭
আরও খবর
ইউক্রেনীয় প্রতিরোধ প্রশংসিত, ফিলিস্তিনি প্রতিরোধ সন্ত্রাসবাদ!
এসআইআর আপিল নিষ্পত্তিতে ধীরগতি, সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে নির্বাচন কমিশন
বন্ধুত্ব নাকি রাজনৈতিক আদর্শ! ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন নিয়ে অবশেষে মুখ খুললেন কেজরিওয়াল
SIR ও জনগণনা ইস্যুতে কলকাতায় জমিয়তের মিছিল, দাবি না মানলে জেলায় জেলায় শান্তিপূর্ণ আন্দোলনের হুঁশিয়ারি
খারাপ আবহাওয়ার জেরে কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, সড়কপথে পৌঁছলেন কেশপুরে
খারাপ আবহাওয়ার জেরে কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, সড়কপথে পৌঁছলেন কেশপুরে
স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে কড়া সতর্কতা, ১৯ জন ওয়ান্টেড জঙ্গির ছবি প্রকাশ পুলিশের
স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে কড়া সতর্কতা, ১৯ জন ওয়ান্টেড জঙ্গির ছবি প্রকাশ পুলিশের
মার্কিন আদালতে বড় স্বস্তি গৌতম আদানির, জালিয়াতি ও ঘুষের মামলা খারিজ
মার্কিন আদালতে বড় স্বস্তি গৌতম আদানির, জালিয়াতি ও ঘুষের মামলা খারিজ
ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি বলপ্রয়োগের প্রতিবাদ, মঙ্গলবার বন্ধের ডাক বিজেপির
ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি বলপ্রয়োগের প্রতিবাদ, মঙ্গলবার বন্ধের ডাক বিজেপির
এআই উন্নয়ন বন্ধের আহ্বান বার্নি স্যান্ডার্সের, হস্তক্ষেপের হুঁশিয়ারি
এআই উন্নয়ন বন্ধের আহ্বান বার্নি স্যান্ডার্সের, হস্তক্ষেপের হুঁশিয়ারি
ইরানের জাতীয় নিরাপত্তায় বড় রদবদল, শীর্ষ পদে সাবেক আইআরজিসি প্রধান রেজাই
ইরানের জাতীয় নিরাপত্তায় বড় রদবদল, শীর্ষ পদে সাবেক আইআরজিসি প্রধান রেজাই
সর্বাধিক পাঠিত
নবান্নে পুরনো স্মৃতিতে ডুবলেন শুভেন্দু, ফিরহাদকে বললেন তৃণমূল ছাড়ার নেপথ্য কাহিনী
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
বঙ্গোপসাগরে ঘনীভূত নতুন নিম্নচাপ, রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসনার মুখে মহুয়া মৈত্র, 'বোরখা' মন্তব্য সংক্রান্ত আবেদন খারিজ