পুবের কলম ওয়েবডেক্স: বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে  গুলি করে খুন করা হয়। এই ঘটনার কড়া নিন্দা করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। ঘটনার তদন্ত করে অপরাধীদের শাস্তি দেওয়ার দাবি তুলেছেন তিনি।

ঘটনা নিয়ে প্রতিক্রিয়ায় সুজন চক্রবর্তী বলেন, ‘খুবই দুঃখজনক ও নিন্দনীয়।

নিন্দার কোনও ভাষা নেই। এক যুবক, তাঁকে এ ভাবে খুন করতে হবে? যে ভাবে এই খুন করা হয়েছে, তা পরিকল্পনা করেই করা হয়েছে বলে মনে হচ্ছে। পরিকল্পিত ভাবে, চক্রান্তের মতো করেই এই খুন।
কী এবং কেন তা খতিয়ে দেখা উচিত। অপরাধীদের শাস্তি দেওয়া উচিত। ভোটের পরে বাংলাকে আরও বেশি বিপর্যস্ত করা, এটা হতে পারে না। কে কোন দল, তা বড় কথা নয়। এক যুবক, তাঁকে ছক করে পরিকল্পনা করে খুন করা হল।’