দেবশ্রী মজুমদার,বোলপুর:একটি সাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গণ পিটুনির শিকার বছর ২২এর এক যুবক। চুরির চেষ্টার ঘটনাটি ঘটে শনিবার শান্তিনিকেতন থানার অন্তর্গত পশু চিকিৎসালয়ের কাছে সুরশ্রী পল্লী এলাকার এক নির্মাণকারী সংস্থার সাইট থেকে। অভিযোগ, হাত বেঁধে মাটিতে ফেলে ওই যুবককে লাথি ও ঘুষি মারতে থাকে ক্ষুব্ধ জনতা। কেউ কেউ মারের ভিডিও মোবাইল রেকর্ড করে।
এমনকি তা সোশ্যাল মিডিয়াতে লাইভ ও করতে থাকে। এক ব্যাক্তি শান্তিনিকেতন থানাতে খবর দেওয়ার পরআরও পড়ুন:
ঘটনাস্থলে আসে পুলিস।এখনো পর্যন্ত ধৃত চোরের নাম ও ঠিকানা জানা যায় নি। তবে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বোলপুর শহরের বাসিন্দাদা, ধৃত চোর ড্রাগের নেশায় আসক্ত। এমনকী চুরির ঘটনা সময় সে নেশাগ্রস্ত ছিল।