পুবের কলম, ওয়েবডেস্ক: তীব্র দহনে পুড়ছে দিল্লি। টানা ২৫ দিন ধরে ৪৫ ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করছে। ভারতীয় আবহ বিভাগ (আইএমডি)-র পক্ষ থেকে সোমবার দিল্লির বেশ কিছু এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আবহাওয়া ৪৩ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। চার বছরের মধ্যে সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে রাজধানীর তাপমাত্রা।
আরও পড়ুন:
সোমবার আইএমডির রিপোর্ট অনুসারে সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার থেকে রাজধানীর তাপমাত্রা ৪৫ ডিগ্রির আশেপাশের ঘোরাফেরা করছে। গত রবিবার দিল্লির অক্ষরধাম মন্দিরের কাছে স্পোর্টস কমপ্লেক্সের মৌসম স্টেশনে অধিকতম তাপমাত্রা ৪৬.৭ ডিগ্রি সেলসিয়াস হয়। নাজাফগড়, মুনগেশপুর, পিতমপুরায় যথাক্রমে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬.৪ ডিগ্রি সেলসিয়াস, ৪৬.২ ডিগ্রি সেলসিয়াস, ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস, ও রিজ স্টেশনে তাপমাত্রা ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস হয়।
আরও পড়ুন:
১৯৯৭ সাল থেকে এখনও অবধি বেড়েই চলেছে তাপমাত্রা। আইএমডি-র বিজ্ঞান বিভাগের মতে পরিসংখ্যান অনুযায়ী এর আগে ২০১২এ ৩০ দিন অবধি অধিকতম তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি ছিল৷ দিল্লিতে ২০১৯ এ ১৬ দিন, ২০১৮ তে ১৯ দিন, ২০১৭ এবং ২০১৬ তে ১৫ দিন, ২০১৫ তে ১৮ দিন, ২০১৪ তে ১৫ দিন, ২০১৩ তে ১৭ দিন অধিকতম তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল৷
আরও পড়ুন:
আরও পড়ুন:
আরও পড়ুন: