পুবের কলম প্রতিবেদক: কলকাতায় যান চলাচলের জন্য অন্যতম ব্যস্ত ‘মা’ উড়ালপুল। অথচ, ওই উড়ালপুলের আর্চে উঠে এক যুবকের আত্মহত্যার হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।রবিবার ছুটির দিনের সকালে যুবকের আত্মহত্যার হুমকির খবর পেয়েই ওই ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা।এর পরেই শুরু হয় ওই যুবককে সুস্থ ভাবে নিচে নামিয়ে আনার প্রক্রিয়া। এদিন পুলিশ ও দমকল দফতরের কর্মীরা দীর্ঘক্ষণ বোঝানোর পর অবশেষে উড়ালপুলের আর্চ থেকে নামানো হয় ওই যুবককে।
আরও পড়ুন:
ওই যুবককে নামিয়ে আনার পর কর্তব্যরত পুলিশ কর্মীরা জানতে পারেন, ওই যুবকের কিছু শারীরিক সমস্যা আগে থেকেই ছিল। এর পরেই ওই যুবককে প্রথমে কড়েয়া থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন:
একইসঙ্গে সাহায্য নেওয়া হবে মনোবিদদের। জিজ্ঞাসাবাদ শেষে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা না পাওয়ায় ওই যুবক আত্মহত্যার হুমকি দিয়েছিল। কিন্তু কড়া নজরদারি এড়িয়ে কীভাবে ওই যুবক উড়ালপুলের আর্চে উঠলেন তা খতিয়ে দেখছে পুলিশ।