পুবের কলম, ওয়েবডেস্ক: যেকোনও মুহূর্তে হ্যাক হতে পারে এই পাসওয়ার্ড। '১২৩৪৫৬' হল সবচেয়ে সাধারণ একটি পাসওয়ার্ড। একজন হ্যাকার সম্ভবত এটি ক্র্যাক করতে এক সেকেন্ডেরও কম সময় নেবে। নর্ডপাস দ্বারা পরিচালিত একটি সমীক্ষা অনুসারে এই তথ্য সামনে এসেছে।
'১২৩৪৫৬' দিয়ে পাসওয়ার্ডটি প্রায় ৪৫ লক্ষ অ্যাকাউন্টে রয়েছে। পানামা-ভিত্তিক কোম্পানির ওয়েবসাইট অনুসারে সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঘটনাগুলি গবেষণায় এই সমীক্ষাটি পাওয়া গেছে। দ্বিতীয় জনপ্রিয় পাস ওয়ার্ডটি হল 'অ্যাডমিন', এবং '১২৩৪৫৬৭৮'।আরও পড়ুন:
https://www.youtube.com/watch?
v=Fd81ok1yZQAআরও পড়ুন:
এটি ব্যবহারকারির সংখ্যা যথাক্রমে ৪০ লক্ষ, ও ১৩ লক্ষ ৭০ হাজার। ভারতে '১২৩৪৫৬' ব্যবহারকারীর অ্যাকাউন্ট রয়েছে ৩ লক্ষ ৬০ হাজার, 'অ্যাডমিন' পাসওয়ার্ড ব্যবহারকারীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজার। সমীক্ষায় বলা হয়েছে বিশ্বের সবচেয়ে খারাপ পাসওয়ার্ড হল '১২৩৪৫৬'। পাসওয়ার্ড ম্যানেজার কোম্পানিগুলি অ্যাকাউন্ট ব্যবহারকারিদের এমন জটিল পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দিয়েছে যা কমপক্ষে ২০ অক্ষর বিশিষ্ট হতে হবে। সেই পাসওয়ার্ডে বড় হাতের এবং ছোট হাতের অক্ষর, সংখ্যা, বিশেষ চিহ্নের মিশ্রণ থাকা জরুরি।