পুবের কলম, ওয়েবডেস্কঃ শীতকালে স্যুপ প্রায় কমবেশি সকলের প্রিয়। ছোট থেকে বড় প্রায় সকলেই খেতে ভালোবাসে এই স্যুপ। ছোট থেকে বড় প্রায় সব ধরনের রেস্তরাঁ গুলিতে স্যুপের চাহিদা রয়েছে। তবে আপনি চাইলে বাড়িতেও বানিয়ে ফেলতে পারেন এই স্যুপ।

শীতকালে আপনার সঙ্গী হোক এই ধোঁয়া ওঠা স্যুপ

ভেজিটেবল স্যুপ

উপকরণঃ

১ টা বড় মাপের গাজর টুকরো করা ১ কাপ বিনস টুকরো করা ১ টা বড় ফুলকপি টুকরো করা ১ টা ক্যাপসিকাম টুকরো করা হাফ কাপ মটরশুঁটি কিছুটা স্প্রিং অনিয়ন কুঁচি ১ চামচ কর্ণফ্লাওয়ার গুঁড়ো ১ চামচ আদা বাটা ১ চা চামচ গোল মরিচের গুঁড়ো স্বাদের জন্য সামান্য পাস্তা স্বাদ মত নুন

১) সবার আগে সবজি ধুয়ে ভালো করে কেটে নিন। ২) ননস্টিক প্যানে সামান্য বাটার বা ভেজিটেবল ওয়েল গরম করে তাতে টুকরো করা হালকা করে সবজি ভেজে নিন। ৩) এবারে এতে আদা বাটা দিয়ে দিন। ৪) অন্য একটি পাত্রে সামান্য গরম জল দিয়ে তাতে পাস্তা ফুটতে দিন।

৫) ভাজা সবজিতে পাস্তা সেদ্ধ জল সহ সবজিতে ঢেলে দিল। ৬) এতে সামান্য জলে কর্ণফ্লাওয়ার গুঁড়ো গুলিয়ে দিয়ে দিন। ৭) আঁচ কমিয়ে গোল মরিচের গুঁড়ো, স্প্রিং অনিয়ন কুঁচি, প্রয়োজনে কাঁচালঙ্গা দিয়ে নামিয়ে নিন। ৮) উপর থেকে স্প্রিং অনিয়ন কুঁচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ভেজ স্যুপ।

শীতকালে আপনার সঙ্গী হোক এই ধোঁয়া ওঠা স্যুপ

পালং কর্ন স্যুপ – পালং শাকের স্যুপ খেতেও যেমন সুস্বাদু তেমনই এর পুষ্টিগুণ। পালং কর্ন স্যুপ বানানোর জন্য লাগবে –

উপকরণ –

তেল,

তেজপাতা, জিরে গুড়ো,

আদা কুচি, রসুন কুচি

সুইট কর্ন

পেঁয়াজ

পালংশাক,

নুন

লঙ্কা

ময়দা

জল

প্রণালী –

প্রথমে কিছুটা পালংশাক কুচি করে কেটে রাখুন এবং কিছুটা বেটে নিন। এরপর সুইট কর্ন সেদ্ধ করে রেখে দিন। কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, জিরে গুড়ো, আদা কুচি,রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে তারমধ্যে কেটে রাখা পালংশাকের কুচি দিয়ে ভাজা ভাজা করে তাতে পালংশাক বাটা ঢেলে দিন। এরপর সামান্য জল দিয়ে ফুটিয়ে নিন, তাতে স্বাদ অনুযায়ী লবন দিন, এবার সুইট কর্ন গুলো ওর মধ্যে ঢেলে সামান্য ময়দা জলে গুলে স্যুপের মধ্যে ঢেলে কিছুক্ষণ নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে পালং কর্ন স্যুপ।

শীতকালে আপনার সঙ্গী হোক এই ধোঁয়া ওঠা স্যুপ

গাজরের স্যুপ –

গাজরের স্যুপ তৈরি করতে লাগবে –

উপকরণ –

১ টা গাজর

১ টা টমেটো

১ টা পেঁয়াজ

আদা বাটা

রসুন বাটা

লবন

গোলমরিচ

প্রণালী –

গাজর, টমেটো, পেঁয়াজ একদম ছোট করে কেটে নিন, এবার গাজর গাজর সিদ্ধ করে পেস্ট বানিয়ে নিন,একটি কড়াইতে তেল গরম করে তাঁর মধ্যে টমেটো,পেঁয়াজ ভেজে পেস্ট করে রাখা গাজর দিয়ে,স্বাদমতো নুন, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে সামান্য জল দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। এরপর উপর  গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গাজরের স্যুপ।