পুবের কলম, ওয়েবডেস্ক: এতদিন চিকিৎসাশাস্ত্র সহ ইঞ্জিনিয়ারিং পড়ানো হত ইংরেজিতে। সেই নিয়মের পরিবর্তন হতে চলেছে। এবার বাংলা ভাষাতেও পড়া যাবে, চিকিৎসাশাস্ত্র ও ইঞ্জিনিয়ারিং, এমনটাই ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রবিবার মধ্যপ্রদেশের ভোপালের এক অনুষ্ঠানে গিয়ে কেন্দ্রের এই বিশেষ সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার থেকে ইংরেজি, হিন্দির পাশাপাশি বাংলা, তামিল, মালায়ালম, তেলেগু, মরাঠি এবং গুজরাতি ভাষায় ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি পড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। রবিবার এমবিবিএস কোর্সের হিন্দিতে অনূদিত বইয়ের উদ্বোধন করেন অমিত শাহ।
সেখানে এই কথা বলেন তিনি। ভোপালের একটি অনুষ্ঠানে দেশের প্রথম আঞ্চলিক ভাষায় মেডিক্যাল কোর্সের বইয়ের অনুবাদ হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেখান থেকেই আঞ্চলিক ভাষায় শিক্ষার বিষয়ে নিজের মাতৃভাষায় পড়ার কথা জানিয়েছেন শাহ। অমিত শাহ বলেন, এই দিনটি দেশের শিক্ষাক্ষেত্রে নবজাগরণ ও পুনর্গঠনের দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন শিক্ষানীতিতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। কেন্দ্রের নতুন এই শিক্ষানীতিতে পড়াশোনার মাধ্যম হিসাবে পড়ুয়াদের মাতৃভাষাকে গুরুত্ব দিতে চেয়েছেন। পড়াশোনার মাধ্যমে মেডিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং পাঠক্রমে হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালম, বাংলা, মরাঠি, গুজরাতি ভাষায় করার ডাক দিয়েছিলেন শিবরাজ সিং চৌহান। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী চৌহানের সেই ইচ্ছেকেই স্বীকৃতি দিলেন প্রধানমন্ত্রী। অমিত শাহ বলেন, আজ ডাক্তারি পড়াশোনা হিন্দিতে শুরু হচ্ছে। ভবিষ্যতে আটটি আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিং পড়ানো শুরু হবে। সেই সব বইয়ের অনুবাদের কাজ চলছে। শীঘ্রই সমস্ত পড়ুয়ারা নিজেদের মাতৃভাষায় এই পড়াশোনা করার সুযোগ পাবে। ট্যুইটে অমিত শাহ লিখেছেন, 'মেডিক্যাল শিক্ষায় এই উদ্যোগ দেশের ইতিবাচক পরিবর্তন। লক্ষাধিক পড়ুয়া নিজেদের মাতৃভাষায় পড়াশোনার সুযোগ পাবেন। পরবর্তী সময়ে শিক্ষাক্ষেত্রে এক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে।' উল্লেখ্য, দেশের বিভিন্ন আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যালের পাঠক্রম পড়াতে উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এটি তারই একটি পদক্ষেপ বলে বর্ণনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।এবার বাংলা সহ নিজের মাতৃভাষায় ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
১৭ অক্টোবর ২০২২, ০৮:২০
আরও খবর
মহারাষ্ট্রে ফের খুন বাংলার পরিযায়ী শ্রমিক, ভাষার কারণে হত্যার অভিযোগ, দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চান মমতা
ন্যাশনাল হেরাল্ড: আদালতের রায় মোদি-শাহের মুখে চপেটাঘাত, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেসের
‘SIR-এর নামে সুপার এমার্জেন্সি চলছে রাজ্যে, অমিত শাহের ইস্তফা দাবি মমতার
নির্বাচনী জালিয়াতি রোধ করতে SIR জরুরি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
মমতার উদ্যোগে 'ধ্রুপদী ভাষা'র তকমা পেতে চলেছে বাংলা
মমতার উদ্যোগে 'ধ্রুপদী ভাষা'র তকমা পেতে চলেছে বাংলা
আঞ্চলিক ভাষাতেই সুপ্রিম কোর্টের রায়, তবে বাংলাতে এখন অনুবাদ হবে না এমনটাই মন্তব্য করলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়
আঞ্চলিক ভাষাতেই সুপ্রিম কোর্টের রায়, তবে বাংলাতে এখন অনুবাদ হবে না এমনটাই মন্তব্য করলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়
উপ নির্বাচন: মাদ্রাসার ইংরেজি-বাংলা পরীক্ষা ১৭ ফেব্রুয়ারির পরিবর্তে ৯ মার্চ
উপ নির্বাচন: মাদ্রাসার ইংরেজি-বাংলা পরীক্ষা ১৭ ফেব্রুয়ারির পরিবর্তে ৯ মার্চ
পাঠান ছবির মুক্তিতে আপত্তি নেই জানালো “ গেরুয়া রাজ্য” গুজরাত
পাঠান ছবির মুক্তিতে আপত্তি নেই জানালো “ গেরুয়া রাজ্য” গুজরাত
সর্বাধিক পাঠিত
"গরুর গায়ে হাত বোলালে কমে রক্তচাপ" গোমাতা নিয়ে ফের মন্তব্য দিলীপের
পুলিশের তৎপরতায় কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ কুখ্যাত সমাজ বিরোধী
মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, বারুইপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ১৩১, সতর্ক ভারত, একাধিক পদক্ষেপ কেন্দ্রের
মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫
মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫
দিল্লি দাঙ্গা মামলা: মায়ের চিকিৎসার জন্য উমর খালিদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করল আদালত
দিল্লি দাঙ্গা মামলা: মায়ের চিকিৎসার জন্য উমর খালিদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করল আদালত
'অভিশপ্ত, অজ্ঞ এনজিও': মোদিকে নিয়ে সংবাদ বিতর্কের জেরে নরওয়েজীয় সাংবাদিকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাগবিতণ্ডা
'অভিশপ্ত, অজ্ঞ এনজিও': মোদিকে নিয়ে সংবাদ বিতর্কের জেরে নরওয়েজীয় সাংবাদিকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাগবিতণ্ডা
মদ্যপ অবস্থায় বাবাকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড হল ছেলের
মদ্যপ অবস্থায় বাবাকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড হল ছেলের
উস্কানিমূলক পোস্ট করায় এবার মহুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ