পুবের কলম প্রতিবেদক: এবার দলীয় বিধায়কদের বিধানসভায় উপস্থিতির উপর নজর রাখবে শাসকদল তৃণমূল। জানা গিয়েছে, বিধানসভায় দলীয় বিধায়কদের হাজিরা নিয়ে আরও কঠোর পদক্ষেপ করতে চলেছে তৃণমূলের পরিষদীয় দল। ২৪ নভেম্বর থেকে বিধানসভায় শুরু হবে শীতকালীন অধিবেশন। এই অধিবেশন থেকেই রাখা হবে হাজিরা খাতা।
আরও পড়ুন:
বিধানসভায় ঢোকার সময় লিখতে হবে "টাইম"।
কে কতক্ষণ বিধানসভায় থাকলেন, তার হিসেবনিকেশ রাখবে দলীয় নেতৃত্ব। সরকার পক্ষের মুখ্য সচেতক ও পরিষদীয় মন্ত্রীর ঘরে থাকবে হাজিরা খাতা। সেখানেই লিখতে হবে ‘ঢোকা-বেরোনোর’ সময়ের হিসেব। এই মর্মে জারি করা হয়েছে একটি নির্দেশিকা।আরও পড়ুন:
পাশাপাশি, জানা গিয়েছে, ২৪ নভেম্বর, শুক্রবার, দুপুর ১ টায় বিধানসভার নৌসের আলি কক্ষে দলের বিধায়কদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল পরিষদীয় দলের নেতৃত্ব। অভিযোগ, অধিবেশন চলাকালীন অনেকসময়ই দেখা যায়, শাসকদলের বিধায়কদের উপস্থিতি কখনও কখনও বিরোধীদের কাছাকাছি হয়ে যায়।