রানাঘাট, ১০ মে: দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রানাঘাটের নির্বাচনী সভা থেকে আক্রমণ করে তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীর বাড়ি থেকে ৫০ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। এই সভায় উপস্থিত কেউ ৫০ কোটি টাকা একসঙ্গে দেখেছেন? এই টাকা কার? এই টাকা রানাঘাটের গরিব যুবকদের।
'আরও পড়ুন:
ममता सरकार पूरे देश में भ्रष्टाचार में नंबर-1 है।
মমতা সরকার পুরো দেশে দুর্নীতির দিক থেকে এক নম্বরে পরিণত হয়েছে। pic.twitter.com/FeTu97ePer
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) May 10, 2024আরও পড়ুন:
আরও পড়ুন:
একইসঙ্গে অমিত শাহ সাফ বলেন, 'দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না। যার দুর্নীতি করেছে তাদের প্রত্যেককে জেলে ঢোকাবে বিজেপি।' স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, 'রেশনে দুর্নীতি হয়েছে, পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে, শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, গরু পাচার হয়েছে, কয়লা পাচার হয়েছে। আপনার সরকার দুর্নীতিতে দেশে ১ নম্বরে।'