পুবের কলম, ওয়েবডেস্ক: ব্রিগেডে অনুষ্ঠিত ‘৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠানে দুই চিকেন প্যাটিস বিক্রেতাকে হেনস্তার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করল ময়দান থানার পুলিশ। গ্রেপ্তারের তালিকায় রয়েছেন সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য ও স্বর্ণেন্দু চক্রবর্তী। বুধবার গভীর রাতে তাঁদের আটক করা হয়।
গত রবিবার আরএসএস–ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদের আয়োজিত ওই অনুষ্ঠানে প্যাটিস বিক্রি করতে এসেছিলেন আরামবাগের শেখ রিয়াজুল ও তপসিয়ার মহম্মদ সালাউদ্দিন।
অভিযোগ, অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন যুবক ধর্মীয় অনুষ্ঠানে আমিষ খাবার বিক্রির প্রশ্ন তুলে তাঁদের ওপর চড়াও হয়। বিক্রেতাদের মারধর করা হয়, কান ধরে ওঠ-বোস করানো হয় এবং খাবার ফেলে দেওয়ায় রিয়াজুলের প্রায় তিন হাজার টাকার ক্ষতি হয়। ঘটনাটির ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।আরও পড়ুন:
ঘটনার পর দুই বিক্রেতা আলাদা অভিযোগ দায়ের করেন ময়দান থানায়।
পুলিশ তদন্তে নেমে বৃহস্পতিবার তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। জানা গেছে, সৌমিক গোলদার গোবরডাঙার, তরুণ ভট্টাচার্য উত্তরপাড়ার এবং স্বর্ণেন্দু চক্রবর্তী অশোকনগরের বাসিন্দা।আরও পড়ুন:
ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলেও সমালোচনার ঝড় ওঠে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “কারও যদি আমিষ খাওয়া পছন্দ না হয়, না কিনলেই হয়। কিন্তু বিক্রেতাকে হেনস্তা করার অধিকার কারও নেই।” একই ঘটনায় এফআইআর করেন বামপন্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।