পুবের কলম, ওয়েবডেস্ক: আজ ১৭ অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে ভোটগ্রহণ চলছে। এই প্রথম কংগ্রেস পরিবারে বাইরে প্রার্থীরা সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেছেন। সোমবার কন্যা প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সোনিয়া গান্ধি। ভোট দিলেন মনমোহন সিং, সাংসদ পি চিদাম্বরম, জয়রাম রমেশের মতো শীর্ষ নেতারা।
আজ নির্বাচন, কন্যা প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সোনিয়া
আরও পড়ুন:
সভাপতি নির্বাচনে মল্লিকার্জুন খারগে ও শশী থারুরের মধ্যে জোর টক্কর হবে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। সভাপতি পদে খারগে এগিয়ে থাকলেও থারুরের গুরুত্ব কিছু কম নয়। কারণ থারুর এক সুবক্তা বলেই পরিচিত। তবে থারুরের দিকে আছে নতুন প্রজন্ম।
আরও পড়ুন:
কংগ্রেসের ১৩৭ বছরের ইতিহাসে এই নিয়ে ষষ্ঠবার সভাপতি নির্বাচন হচ্ছে। এর আগে ২০১৭ সালে রাহুল গান্ধি প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পরাজয়ের পর রাহুল কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেন।
আরও পড়ুন:
১৯৯৮ সালে দলটির সভাপতি নির্বাচিত হন সোনিয়া গান্ধী। ২০১৭ সালে তার ছেলে রাহুল গান্ধীর হাতে চলে যায় নেতৃত্ব।
২০১৯ এ রাহুলের পদত্যাগের পর আবারও সভাপতি হন সোনিয়া।আরও পড়ুন:
এবার রাহুল গান্ধি জানিয়ে দেন, কংগ্রেস পরিবারের কেউ এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। খুব স্বাভাবিকভাবে কংগ্রেসের বিরুদ্ধে যে বার বার পরিবারতন্ত্রের অভিযোগ উঠেছে, সেই তকমা ঘোচাতেই রাহুলের এই সিদ্ধান্ত বলেই মত ওয়াকিফহাল মহলের।
কংগ্রেস সভাপতি নির্বাচনে অংশ নেওয়ার জন্য ভোটদাতাদের কিউআর কোড-সহ পরিচয় পত্র দিয়েছে সিইএ। এই পরিচয় পত্র না থাকলে ভোট দেওয়া যাবে না। সিইএর তরফে জানানো হয়েছে, ভোটদানে স্বচ্ছতা আনার কারণেই এই ব্যবস্থা। ভোটের আগেই এই সব কার্ড ছাপিয়ে প্রতিনিধিদের মধ্যে বিলি করা হয়েছে।
আরও পড়ুন:
সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ পর্ব হবে। দিল্লিতে কংগ্রেস দফতরের পাশাপাশি প্রদেশ কংগ্রেসের দফতরেও চলবে ভোটগ্রহণ।
আরও পড়ুন:
অন্যদিকে বিধানভবনে ভোট দেওয়ার কথা ৫৪৩ জন প্রতিনিধির।
আরও পড়ুন:
আরও খবর
ভোট মিটতেই গঙ্গাবিহারে নির্বাচন কমিশনের আধিকারিকরা
নির্বাচনের আগে তারেকের ফাউল, বিপাকে বিএনপি
রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল
দিল্লিতে জোরদার রাজনৈতিক নাটক, কেজরির বাসভবনে দুর্নীতি প্রতিরোধ শাখার গোয়েন্দা
নির্বাচনী প্রতীক আমাদের কাছে, ফের ক্ষমতায় আসব: শরদ
নির্বাচনী প্রতীক আমাদের কাছে, ফের ক্ষমতায় আসব: শরদ
ভোটের পরদিনই পরীক্ষা, দিন পরিবর্তনের দাবি পড়ুয়াদের
ভোটের পরদিনই পরীক্ষা, দিন পরিবর্তনের দাবি পড়ুয়াদের
উলুবেড়িয়া ১ নং বিডিওকে নির্বাচনে বাদ দেওয়ার দাবিতে হাইকোর্টে মামলা
উলুবেড়িয়া ১ নং বিডিওকে নির্বাচনে বাদ দেওয়ার দাবিতে হাইকোর্টে মামলা
ব্রহ্মা মন্দিরে পুজো দিয়ে মরুরাজ্যে ভোট প্রচার শুরু প্রধানমন্ত্রীর
ব্রহ্মা মন্দিরে পুজো দিয়ে মরুরাজ্যে ভোট প্রচার শুরু প্রধানমন্ত্রীর
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ