পুবের কলম প্রতিবেদক: ৩ মে রাজ্যে তিনটি জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব ও বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীদের জন্য জনসভা করবেন বলে খবর। তার আগে বৃহস্পতিবার ২ মে রাজ্যে চলে আসা এবং রাজভবনে প্রধানমন্ত্রীর রাত্রিবাস করার কথাও জানানো হয়।
আরও পড়ুন:
বৃহস্পতিবার রাজভবনে রাত্রিবাস করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রী মোদির রাজ্য সফর ঘিরে বৃহস্পতিবার কলকাতায় বিভিন্ন রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ করা হয়।
আজ শুক্রবারও সকালে যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। কলকাতাজুড়ে কড়া নিরাপত্তা রয়েছে। মার্চ মাসের শুরুতেই নদিয়ার কৃষ্ণনগর কলেজ মাঠে একটি সভা করেছিলেন। তাই এবার কৃষ্ণনগর লোকসভার তেহট্টতে সভা করার কথা রয়েছে মোদির। কৃষ্ণনগর আসনটিতে প্রচারে এবার জোর দিয়েছে গেরুয়া শিবির। তাই দুমাসের ব্যবধানে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে দুটি সভা করছেন প্রধানমন্ত্রী।আরও পড়ুন:
কৃষ্ণনগরে বিজেপির প্রার্থী রাজমাতা অমৃতা রায়। তিনি প্রার্থী হওয়ার পর ফোনে তাঁর সঙ্গে কথা বলে লড়াইয়ের মন্ত্র দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার তাঁর হয়ে নির্বাচনী প্রচার করবেন। পাশাপাশি কৃষ্ণনগর লোকসভা এলাকায় মতুয়া ভোটও বিজেপির লক্ষ্য।
আরও পড়ুন:
শুধু তাই নয়, ৩ মে একদিনের ঝটিকা নির্বাচনী সফরে বর্ধমান পূর্ব ও বোলপুরের বিজেপি প্রার্থী যথাক্রমে অসীম সরকার ও পিয়া সাহার সমর্থনে সভা করার কথা রয়েছে মোদির। ওই দুটি কেন্দ্রেই বিজেপির লড়াই কঠিন। প্রধানমন্ত্রীকে দিয়ে সভা করিয়ে বর্ধমান পূর্ব এবং বোলপুরে হাওয়া তুলতে চান নরেন্দ্র মোদি। এখন দেখার তিনি বিকাশ নাকি সাম্প্রদায়িকতার উপর ভর করেন। অভিযোগ, প্রধানমন্ত্রী ও বিজেপি নেতারা মুসলিম বিদ্বেষী কথা প্রচার করছেন।