পুবের কলম প্রতিবেদক: নব রূপে সেজে উঠছে তপসিয়ায় তৃণমুল ভবন। গত শুক্রবারই তৃণমূলের নির্মীয়মান ভবন ঘুরে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বছর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়া ভবনের ভিত পুজো করেন।
আরও পড়ুন:
প্রথম দফায় বেসরকারি সংস্থাকে দিয়ে নতুন ভবন তৈরির ভাবনা থাকলেও, পরের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দায়িত্ব দেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রীর নির্দেশে ফিরহাদ হাকিমের ব্যবস্থাপনায় নয়া রূপ পেততে চলেছে তৃণমুল ভবন। জানা যাচ্ছে, চারতলা হবে তৃণমূলের নতুন ভবন। তাছাড়া ভবনে একটি সুলভ ক্যান্টিনও করার পরিকল্পনা রয়েছে। এই কাজের জন্য পাশে আরও জমি লাগতে পারে।
আরও পড়ুন:
তার জন্য ইতিমধ্যে কথাবার্তা শুরু হয়েছে বলে খবর। আর নতুন এই ভবনে দলের শীর্ষ নেতৃত্ব-সহ শাখা সংগঠনের প্রধানদের থাকার জন্য আলাদা করে প্রত্যেকের ঘরের বন্দোবস্ত করা হবে। থাকবে কনফারেন্স রুম। সেই বড় হলঘরে হবে দলের যাবতীয় বৈঠক।