আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: ইউক্রেন সীমান্ত পেরিয়ে প্রতিবেশী পোল্যান্ডে আঘাত হেনেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। এতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনার পরপরই জরুরি বৈঠক ডেকেছে ন্যাটো। ন্যাটোর সদস্য পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানায় যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
যদিও এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।আরও পড়ুন:
পোলিশ বিদেশ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিটে ইউক্রেন সীমান্ত থেকে পূর্ব দিকে প্রায় ছয় কিলোমিটার দূরে পোল্যান্ডের প্রজেওডো গ্রামে আঘাত হানে রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্রটি নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেছেন, নিহত দুই ব্যক্তি একটি শস্যকেন্দ্রের কাছে ছিলেন।
আরও পড়ুন:
এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা বলেছে, তারা ঘটনাটির তদন্ত করছে। কিন্তু একটি বিপথগামী রুশ ক্ষেপণাস্ত্র পোলিশ গ্রামে আঘাত হানার বিষয়ে তারা এখনো নিশ্চিত হতে পারেনি।