পুবের কলম প্রতিবেদক: মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়ল সংযুক্ত আরব আমিরশাহী। এবারে তারা প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে স্ট্যাটাস অর্জন করল। ২০২৫ থেকে ২০২৯ সালের চক্রের জন্য এই স্ট্যাটাস কার্যকর হয়েছে।
আরও পড়ুন:
তারা এই স্ট্যাটাস অর্জন করায় কপাল পুড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েদের।
আমেরিকার মেয়েদের দলের অবনমন হওয়ায় ইউএই-এর মেয়েরা ওপরে উঠে এলো। মূলত অভাবনীয় ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই মধ্যপ্রাচ্যের দেশটির মহিলা ক্রিকেট দলকে সুখবর শুনিয়েছে আইসিসি।আরও পড়ুন:
বিশ্বক্রিকেট নিয়ামক সংস্থার ঘোষিত নতুন চক্রে ১৬টি মহিলা দলকে ওয়ানডে মর্যাদা দেওয়া হয়েছে। যার মধ্যে পাঁচটি রয়েছে সহযোগী দেশ।
তারা হলো থাইল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউ গিনি (পিএনজি), স্কটল্যান্ড এবং নতুন সংযোজন হিসেবে সংযুক্ত আরব আমিরশাহী। আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে থাইল্যান্ড (১১তম) ও স্কটল্যান্ড (১২তম) ওয়ানডে মর্যাদা ধরে রেখেছে। পাপুয়া নিউগিনি (১৩) ও নেদারল্যান্ডস (১৫) সেই মর্যাদা পেয়েছে টি-২০ র্যাঙ্কিয়ের ভিত্তিতে। মহিলাদের টি-২০ ক্রিকেটের বার্ষিক পারফরম্যান্স দেখে সংযুক্ত আরব আমিরশাহীকে ওয়ানডের মর্যাদা দিলাম।