পুবের কলম,ওয়েবডেস্ক : মিডিয়ার সামনে গাজার হাসপাতালে ইসরাইলি হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তাঁর সরকারের কাজের সঙ্গে তাঁর মুখের কথার মিল নেই। কারণ, এরই মধ্যে ইসরাইলকে নতুন করে অত্যন্ত শক্তিশালী গাইডেড বোমা ও তামির ক্ষেপণাস্ত্র সরবরাহ করা শুরু করেছে আমেরিকা।
আরও পড়ুন:
ইসরাইল তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মাধ্যমে তামির ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। ইসরাইলের ব্যবহার করা ক্ষেপণাস্ত্রের চেয়ে তামির ক্ষেপণাস্ত্র কয়েক গুণ উচ্চ ক্ষমতাসম্পন্ন।
ফলে আমেরিকা এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে তা হবে ফিলিস্তিনি জনগণের জন্য ভয়াবহ ক্ষতির কারণ।আরও পড়ুন:
সূত্র বলছে, আমেরিকা এরইমধ্যে কাতার, সাইপ্রাস, গ্রিস ও জার্মানির বিমানঘাঁটি থেকে দুই ধরনের গাইডেড বোমা ও তামির ক্ষেপণাস্ত্র বিমানে বোঝাই করতে শুরু করেছে। ইসরাইল গাজার ওপর যেসব ক্ষেপণাস্ত্র ও বোমা ব্যবহার করছে তার চেয়ে আমেরিকার এগুলো অনেক বেশি প্রাণঘাতী ও ধ্বংসাত্মক হবে।
আরও পড়ুন:
এদিকে এই সংঘাতে ইরান কিংবা হিজবুল্লাহর মতো শক্তিগুলোর জড়িয়ে পড়া ঠেকাতে ইসরাইলি জলসীমার কাছে দুই হাজার সৈন্য মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। দেশটির দুই প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, দুই হাজার মেরিন ও নাবিক নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রের রেসপন্স ফোর্সকে ইসরাইলের জলসীমার কাছে পাঠানো হচ্ছে। ইসরাইলকে সুরক্ষা দিতে এর আগে পাঠানো একাধিক রণতরী ও যুদ্ধজাহাজের সঙ্গে যোগ দেবে সংঘাত মোকাবিলায় দক্ষ এই বাহিনী।