০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রকৃতির কোপে বিপর্যস্ত উত্তরাখণ্ড ও হিমাচল  

পুবের কলম,ওয়েবডেস্ক: মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ড। এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫ জন। নিখোঁজ ও আহতের সংখ্যা গণনাতীত। সেনা জওয়ান সূত্রে খবর, এখনও পর্যন্ত ২০৬ জনকে দুর্ঘটনাপ্রবণ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া গঙ্গোত্রী এবং অন্যান্য অঞ্চলে আটকে পড়া ২৭৪ জন পর্যটককে সফলভাবে উদ্ধার করে উত্তরকাশী এবং দেরাদুনে স্থানান্তরিত করা হয়েছে। উদ্ধারকৃত ব্যক্তিদের মধ্যে ১৩১ জন গুজরাত এবং ১২৩ জন  মহারাষ্ট্রের বাসিন্দা বলেই জানা গেছে।

আরও পড়ুন: বন্যা বিধ্বস্ত হিমাচলে পৌঁছলেন মোদি, ১৫০০ কোটি টাকা সাহায্য ঘোষণা

বলা বাহুল্য, মঙ্গলবার উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টিতে প্রলয়-রূপ ধারণ করে পাহাড়ি নদী ক্ষীরগঙ্গা। হড়পা বানে কার্যত ধুয়ে সাফ হয়ে যায় সংলগ্ন ধারালি গ্রাম। কাছেই হর্ষিল সেনাছাউনির ১১ জন সেনাকর্মী নিখোঁজ হন। উত্তরাখণ্ডে গত কিছুদিন ধরেই ভারী বৃষ্টি চলছে। তার জেরে ফুঁসছে রাজ্যের অধিকাংশ নদী। হরিদ্বারে বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা।

আরও পড়ুন: বন্যা দুর্গতদের জন্য ত্রাণের দাবি J&K Congress-এর

আরও পড়ুন: জম্মু ও কাশ্মীর পরিদর্শনে অমিত শাহ

মঙ্গলবার এহেন দুর্যোগের মধ্যে বুধবার একই ধরনের প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে হিমাচল প্রদেশের কিন্নরে। মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে ভেসে যায় টাংলিং নালার উপরের অস্থায়ী দুটি সেতু। আটকে পড়েন বহু পর্যটক। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। জিপলাইনে উদ্ধার ৪১৩ জন পর্যটক। সকলেই তীর্থযাত্রী বলে জানা গিয়েছে।

সংশ্লিষ্ট ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে দেরাদুনের স্কুল-কলেজ । এছাড়া নৈনিতাল, তেহরি, চামোলি, রুদ্রপ্রয়াগ,  আলমোরা বা বাগেশ্বর জেলা কার্যত অবরুদ্ধ। উত্তরাখণ্ড জুড়ে অন্তত ১৬৩টি রাস্তা বন্ধ। তার মধ্যে আছে পাঁচটি জাতীয় সড়ক ও সাতটি রাজ্য সড়ক। রাজধানী দেরাদুন থেকে ১৪০ কিলোমিটার দূরের দুটি সীমান্তবর্তী সড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুর্গমস্থানে উদ্ধারকার্য চালাতে আরও সমস্যা হচ্ছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রকৃতির কোপে বিপর্যস্ত উত্তরাখণ্ড ও হিমাচল  

আপডেট : ৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার