আরও পড়ুন:
দেবশ্রী মজুমদার, বীরভূম: স্বাস্থ্য ভবনের নির্দেশে মেনে জেলার বিভিন্ন স্কুলে সোমবার থেকে শুরু হলো টীকাকরণ। বোলপুরে বিবেকানন্দ বিদ্যাপীঠে প্রায় তিনশো জন পড়ুয়াদের টীকা দেওয়া হয়। পৌরসভার উদযোগে এই সমগ্র টীকাকরণ প্রক্রিয়া চলে। পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন পর্ণা ঘোষ বলেন, সমস্ত পড়ুয়াদের টীকা করণ চলছে।
যদি কেউ বাকি থাকে তাহলে অন্য স্কুলেওআরও পড়ুন:
টীকার ব্যবস্থা করা হবে। তা না হলে পৌরসভায় টীকার ব্যবস্থা করা হবে। এদিন সিউড়ীতে বেনিমাধব বিদ্যালয়ে সাড়ে তিনশোজন পড়ুয়াকে টীকা দেওয়া হয়।
আরও পড়ুন:
জানা গেছে, রামপুরহাট বালিকা বিদ্যালয়ে নবম থেকে পড়ুয়াদের টীকা দেওয়ার কাজ শুরু হয়।
রামপুরহাট বালিকা বিদ্যালয়ে ১৫ থেকে ১৮ বছর বয়সের মোট ১৯১৩ জন ছাত্রী আছে। তাদের মধ্যে ১০০০ জন কে ভ্যাক্সিন দেওয়া হয়। ভ্যাক্সিন দেওয়া কেমন হচ্ছে তা দেখতে স্কুল পরিদর্শন করলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিষ বন্দোপাধ্যায়। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা অভিনব উদ্যোগ। কোভিড বিধি মেনেই সর্বত্র ভ্যাক্সিন দেওয়া হচ্ছে।