আইভি আদক, হাওড়া: প্রতিমা নিরঞ্জন করে ফেরার পথে দুষ্কৃতী হামলা হাওড়ার দাসনগরের বালিটিকুরি ঘোষপাড়ায়। ওই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর। তাঁকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে।
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসনগর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ব্যাট, উইকেট। অভিযোগ, এলাকারই কিছু দুষ্কৃতী এই হামলায় যুক্ত। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। হামলাকারীরা শিবপুর বিধানসভা এলাকায় রাজনৈতিক ঘনিষ্ঠ বলেও অভিযোগ।
তবে এদিন কী কারণে হামলা তা খতিয়ে দেখা হচ্ছে।আরও পড়ুন:

অপরদিকে হাওড়া জগৎবল্লভপুরেও ভাসান ঘিরে সংঘর্ষ। দুই পাড়ার সংঘর্ষে গতকাল রাতে উত্তপ্ত হয়ে ওঠে জগৎবল্লভপুরের পাতিহাল এলাকা। অভিযোগ, স্থানীয় একটি বারওয়ারি পুজোর ভাসানের সময় কোন পাড়ার লোক আগে যাবে তা নিয়ে প্রথমে বচসায় জড়িয়ে পড়ে দু'পক্ষ। কিছুক্ষণ পর প্রাথমিকভাবে তা থেমে গেলেও ভাসানের পর বাড়ি বাড়ি হামলার অভিযোগ উঠেছে। আক্রান্ত হয়েছেন বহু মহিলাও।