পুবের কলম ওয়েব ডেস্কঃ ইভিএমে তৃণমূলে ভোট দিলেই চলে যাচ্ছে বিজেপিতে।এমনই অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের খয়রাশোল কেন্দ্রের ৬৫ নম্বর বুথ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে ইট ছোড়েন ভোটাররা। ঘটনায় ইটের আঘাতে জখম হন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান।

 

জানা যাচ্ছে, বুধপুর গ্রামের ওই বুথে শান্তিপূর্ণভাবেই ভোট চলছিল। পরে ভোটাররা অভিযোগ তোলেন, ইভিএমে তৃণমূলে বোতাম টিপলেই ভোট চলে যাচ্ছে বিজেপিতে। এই অভিযোগ ঘিরে ভোটদান বন্ধ থাকে ওই কেন্দ্রে। সেই ঘটনাকে কেন্দ্র করেই চড়া রোদের মধ্যেই বাইরে লাইনে থাকা ভোটারদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

সেখানে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বাগবিতণ্ডা বাঁধে ভোটারদের। ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বাহিনীকে লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরুর করেন উত্তেজিত ভোটাররা। ইটের আঘাতে  জখম হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান।
এক জওয়ানের গাল থেকে রক্তও বেরোতে দেখা যায়। এদিকে, খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। পুলিশের গাড়িতেও ভাঙচুর চলালা উত্তেজিত জনতা। পরে সেখানে পৌঁছন বীরভূমের পুলিশ সুপার। পরিস্থিত নিয়ন্ত্রণে আগ্নেয়াস্ত্র বের করতে হয় পুলিশকে। শেষ খবর অনুযায়ী সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। এছাড়াও, অভিযুক্তদের চিহ্নিত করে আটক করার চেষ্টা চালানো হচ্ছে।