১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বছরের শুরুতেই চমক ওয়ানডে থেকে অবসর ওয়ার্নারের

পুবের কলম প্রতিবেদক: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ টেস্টের মধ্যেই নতুন বছরে আরও একটি চমক দিয়ে দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। আর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না তিনি। ২০২৪ নতুন বছরের সূচনাতেই এই খবর জানিয়ে দিলেন ওয়ার্নার। উল্লেখ্য পাকিস্তানের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ চলছে অস্ট্রেলিয়ার, সেই টেস্ট সিরিজই ওয়ার্নারের শেষ টেস্ট সিরিজ। কারণ এরপর আর তিনি লাল বলের ক্রিকেটে খেলবেন না, সেটা তিনি জানিয়ে দিয়েছেন।

আর এবার সাদা বলের লম্বা ফরম্যাট থেকেও অবসর নিতে চলেছেন ওয়ার্নার। এক আবেগঘণ পোস্টে তিনি জানিয়েছেন, ‘ক্রিকেট তো খেললাম। অনেকদিনই খেললাম। এবার তো পরিবারটাকে পুরো সময়টা দেওয়া দরকার। একদিনের ক্রিকেটে থাকলে সেটা করতে পারব না। তাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এবার পরিবারকে সময় দেওয়ার জন্য ওয়ানডেকেও বিদায় জানানো প্রয়োজন।’

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেও টি-২০ ক্রিকেট খেলবেন বলে জানিয়েছেন ওয়ার্নার। তাঁর কথায়, ‘ওয়ানডে ছেড়ে দিলেও দেশে ও বিদেশের টি-২০ লিগে খেলব। সেদিকে বেশি করে ফোকাস করার চেষ্টা করব।’ ওয়ার্নার জানিয়েছেন, ‘বিশ্বকাপের মধ্যেই আমি একবার জানিয়েছিলাম, টেস্ট ক্রিকেটকে বিদায় জানাব।

কয়েকদিনের মধ্যেই সেই শেষ টেস্ট খেলতে নামছি। কিন্তু ওয়ানডে থেকে আমার সরে যাওয়ার সিদ্ধান্তটা একেবারেই ব্যক্তিগত। কারণ আমাদের একদিনের দলে বাকিদেরও তো সুযোগ দেওয়া প্রয়োজন।’ তবে প্রয়োজনে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে খেলতে পারেন বলে জানিয়েছেন ওয়ার্নার। তাঁর কথায়, ‘অস্ট্রেলিয়া যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য আমাকে ডাকে, তাহলে আমি নিজের সিদ্ধান্ত বদলাতেও পারি। উল্লেখ্য নিজের দেশের হয়ে ডেভিড ওয়ার্নার ১৬১ টি একদিনের ম্যাচে ৬৯৩২ রান করেছেন। সেঞ্চুরি রয়েছে ২২টি।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বছরের শুরুতেই চমক ওয়ানডে থেকে অবসর ওয়ার্নারের

আপডেট : ১ জানুয়ারী ২০২৪, সোমবার