খান ইউনুস, ১৮ নভেম্বর: সতর্কতা জারির পরই দক্ষিণ গাজার খান ইউনুস শহরের অসামরিক স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা শুরু করেছে ইহুদি সেনাবাহিনী। শনিবার চালানো এ হামলায় অন্তত ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু। উত্তর গাজার বেইত লাহিয়ায় অবস্থিত ইন্দোনেশিয়ান হাসপাতালের আশেপাশের লক্ষ্যবস্তুতেও হামলা চালাচ্ছে ইসরাইল।
এদিকে, দক্ষিণ গাজার খান ইউনুস শহরের বাসিন্দাদের দ্রুত পশ্চিমাঞ্চলের দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল। শহরটিতে হামাসের ওপর ইসরাইলি সেনারা হামলা চালাবে বলে খবর।আরও পড়ুন:
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সহযোগী মার্ক রেগেভ বলেন, ‘বাসিন্দাদের আমরা অন্যত্র সরে যেতে বলেছি। আমি জানি, এটি তাদের অনেকের জন্য সহজ নয়।
আমরা চাই না অসামরিকরা ক্রসফায়ারের মুখে পড়ুক।’ বিশ্লেষকরা বলছেন, ইসরাইলি সেনার এই পদক্ষেপের ফলে খান ইউনুসের চার লক্ষ বাসিন্দার সঙ্গে, গাজা থেকে পালিয়ে আসা লক্ষাধিক ফিলিস্তিনিকেও স্থানান্তরিত হতে হবে। যা চলমান মানবিক সংকটককে আরও ভয়াবহ করে তুলবে।আরও পড়ুন:
এদিকে জানা গিয়েছে, অবরুদ্ধ গাজায় প্রতিদিন দুই ট্রাক জ্বালানি তেল প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইল। আন্তর্জাতিক মহলের চাপের মুখে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আমেরিকার এক কর্মকর্তা জানিয়েছেন, ‘গাজায় প্রতি দুই দিনে প্রায় ১ লক্ষ ৪০ হাজার লিটার জ্বালানি তেল প্রবেশের অনুমতি দেওয়া হবে।’