পুবের কলম,ওয়েবডেস্ক: এবার পশ্চিমা মিডিয়ার খবর পরিবেশনের ধরন ও পক্ষপাতের প্রবণতা নিয়ে মুখ খুলেছেন ব্রিটিশ সাংবাদিক হ্যারি ফিয়ার। তিনি বলেন, ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে পশ্চিমা মিডিয়া যা দেখাচ্ছে তা আসলে ইসরাইলের তরফের খবর, মজলুম ফিলিস্তিনিদের দুর্দশার বিন্দুমাত্র তারা তুলে ধরছে না। ২০১৯ সালে ‘গাজা স্টিল অ্যালাইভ’ নামে এক তথ্যচিত্র বানিয়ে বিখ্যাত হয়ে যান হ্যারি ফিয়ার।
আরও পড়ুন:
এরপর এবারই প্রথম গাজাক সংকটপূর্ণ অবস্থা নিয়ে ফের কথা বললেন তিনি। তাঁর মতে, মূলধারার পশ্চিমা মিডিয়াগুলি যেভাবে ইসরাইলের হয়ে কথা বলছে তা যথেষ্ট উদ্বেগজনক।
গাজার ওপর অবরোধ চাপিয়ে সেখানকার মানুষদের জন্য খাদ্য, পানি ও জ্বালানির সুবিধা ছিনিয়ে নেওয়ায় ইসরাইলের সমালোচনা করেন হ্যারি। হ্যারি বলেন, ‘আমরা এখন যা দেখছি তা হল রক্তপাত এবং রক্তপাত যা গাজাবাসীর জন্য অত্যন্ত ভয়াবহ’।আরও পড়ুন:
তিনি বলেন, পশ্চিমা মিডিয়া কোনও তথ্য যাচাই না করেই খবর প্রকাশ করে চলেছে। তিনি বলেন, বিবিসি’র মতো নামি মিডিয়া হাউসও গাজা যুদ্ধ নিয়ে অত্যন্ত সাবধানে শব্দ চয়ন করছে। তারা লিখছে, গাজায় মানুষ ‘মৃত’ ও ইসরাইলে হামাসের হামলায় কেউ মরলে তা হচ্ছে ‘হত্যাকাণ্ড’ বা ‘গণহত্যা’।
ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রদর্শন না করায় অন্যন্য মিডিয়া হাউসেরও সমালোচনা করেন হ্যারি ফিয়ার।আরও পড়ুন:
তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের সাধারণ ভাবে মানুষ মনে করা হয় না। তাদের সঙ্গে পশুর মতো ব্যবহার করে ইহুদি আধিকারিকরা। মূলধারার গণমাধ্যমও সেই খবর দেখিয়ে চলে।’ সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের প্রচার ও ইসরাইলি প্রোপাগান্ডার বিষয়ে ব্রিটিশ সাংবাদিক হ্যারি বলেন, ‘এটা ইসরাইল ও ফিলিস্তিনের যুদ্ধ। আর এরই সঙ্গে তথ্যেরও যুদ্ধ চলছে। এটা প্রোপাগান্ডা ওয়্যার।’
আরও পড়ুন: