পুবের কলম,ওয়েবডেস্ক: মণিপুর ইস্যুতে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিবৃতি দিতে হবে। সংসদের ভিতরে ও বাইরে লাগাতার এই দাবি জানিয়ে চলেছে বিরোধীরা তথা ‘ইন্ডিয়া’ জোট। সেই একই দাবিতে এবার তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তাঁর তীক্ষ্ণ প্রশ্ন, প্রধানমন্ত্রী আপনি নিজেকে কি মনে করেন? মণিপুরের মতো এত গুরুতর বিষয়ে সংসদে এসে বিবৃতি দেওয়ার প্রয়োজনটুকুও মনে করছেন না?

এদিন ডেরেক যেভাবে সুর চড়িয়েছেন তাতে বিজেপির অনেকেই বলছেন, প্রধানমন্ত্রীর একটু বেশিই সুর চড়িয়ে ফেলেছেন তৃণমূল সাংসদ। এতটা রূঢ় না হলেই পারতেন।

ঠিক কি বলেছেন ডেরেক? সোমবার সংসদের বাইরে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেজাজ হারান ডেরেক। সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘মিস্টার প্রধানমন্ত্রী, আপনি নিজেকে কি মনে করেন?

মিস্টার প্রধানমন্ত্রী আপনি এত অহংকারী? আপনার হৃদয় পাথর দিয়ে তৈরি।’’

https://twitter.com/ANI/status/1685909004277694464?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1685909004277694464%7Ctwgr%5E2fa63399bd292db5c40b7fbeda0b7b05429c7048%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.freepressjournal.in%2Findia%2Fwho-the-hell-you-think-you-are-asks-tmc-mp-derek-obrien-in-controversial-comment-on-pm-modi-watch

এরপরই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহিন সিং থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী, রাজীব গান্ধি, জওহরলাল নেহরুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, জরুরি কোনও ইস্যু হলে তাঁরা সবসময় সংসদে আসতেন, বিবৃতি দিতেন। নিজের মতামত জানাতেন। সরকার কি করতে চাইছে সবার সামনে স্পষ্ট করে জানাতেন। কিন্তু, বর্তমান প্রধানমন্ত্রী সে সবের ধার ধারেন না।