পুবের কলম ওয়েব ডেস্কঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরেই ঘোষণা করেছিলেন কেন্দ্রের প্রকল্প বাংলায় চালু করা হবে। কেন্দ্রের অন্যতম জনমুখী প্রকল্প হল আয়ুষ্মান ভারত। এই প্রকল্পের সুবিধা কারা পাবন? কবে থেকে পাবেন? তা নিয়ে এতদিন সংশয় ছিল। তাছাড়া, যারা আগের সরকারের আমলে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতেন তাদের কি হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে জনমনে।

এবার যাবতীয় সংশয় দূর করে আয়ুষ্মান ভারত নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

আজ শনিবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী জুলাই থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে। একইসঙ্গে যারা আগের সরকারের আমলে স্বাস্থ্যসাথীর সুবিধা পেতেন তারা সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা এবার থেকে পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী। জুলাই মাস থেকেই আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হবে উপভোক্তাদের। মুখ্যমন্ত্রী বলেন, "স্বাস্থ্য সাথী কার্ড থাকা উপভোক্তাদের আয়ুষ্মান ভারতে যুক্ত করা হবে। ইতিমধ্যেই এনরোলমেন্টের কাজ শুরু হয়ে গিয়েছে।

" মুখ্যমন্ত্রীর কথায়, এই প্রকল্পের জন্য কেন্দ্রের তরফে ৯৭৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 

উল্লেখ্য, সরকারি পরিসংখ্যান বলছে স্বাস্থ্যসাথীর সুবিধা পেতেন ৬ কোটি মানুষ। মুখ্যমন্ত্রী বলেন, "যে ৬ কোটি মানুষ এখন আয়ুষ্মান ভারতের সুবুধা পাচ্ছেন তারাই সরাসরি যুক্ত হয়ে যাবেন আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে। এছাড়াও, যারা স্বাস্থ্যসাথীর সঙ্গে যুক্ত ছিলেন তাদের আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার সুবিধা থাকছে।" অর্থাৎ সেক্ষেত্রে নতুন করে আবেদন কোর্টে হবে। যদিও কীভাবে বা জকোথায় আবেদন করতে হবে সেবিষয়ে পরে জানানো হবে বলে সুত্রের খবর।

এর পাশাপাশি রাজ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দির তৈরি নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, জুনের প্রথম সপ্তাহে আয়ুষ্মান আরোগ্য মন্দির তৈরির জন্য কেন্দ্রের সঙ্গে চুক্তি হবে। সেখানে কেন্দ্রের সব স্তরের আধিকারিকরা থাকবেন। আয়ুষ্মান আরোগ্য মন্দির হল বিনামূল্যে চিকিৎসাকেন্দ্র। সেখানে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে। দিল্লিতে বসেই চুক্তি হবে বলে জানান মুখ্যমন্ত্রী।