পুবের কলম,ওয়েবডেস্ক: এর আগে মা-বাবাকে কাঁধে নিয়ে পুত্র সন্তানের উমরাহ ও পবিত্র কাবাঘর তাওয়াফের একাধিক ঘটনা ঘটেছে। কিন্তু এবারের ঘটনা আরও বিস্ময়কর। গর্ভধারিনী মাকে কাঁধে নিয়ে পবিত্র মসজিদে নববীর প্রাঙ্গনে হাঁটতে দেখা গিয়েছে এক নারি মুসল্লিকে। সোশ্যাল সাইটে ভাইরাল হওয়া এক ভিডিয়োতে এমন দৃশ্য দেখ গেছে। জানা যায়, সেই নারী মিশর থেকে উমরাহ পালনে সউদি আরব গিয়েছেন।
পবিত্র মসজিদে নববী প্রাঙ্গণে এসে বয়স্ক মাকে কাঁধে তুলে নেন তিনি। এরপর তারা একসঙ্গে নামাযে অংশ নেন। মায়ের প্রতি সেই নারী মুসল্লির অকৃত্রিম ভালোবাসার ছবি নেট দুনিয়ায় প্রশংসিত হচ্ছে। এর আগে মাকে কাঁধে নিয়ে অনেকেই পবিত্র কাবাঘর তাওয়াফ করেছেন। গত মার্চের দিকেউজবেকিস্তানের এক উমরাহ পালনকারীহাসিমুখে মাকে কাঁধে নিয়ে কাবা ঘর তাওয়াফ করেন। তখন সেই দৃশ্যটিও সবার নজর কাড়ে। প্রসঙ্গত, ইসলাম মা-বাবার সঙ্গে সর্বোত্তম সদাচারের নির্দেশ দিয়েছে। পবিত্র কুরআন ও হাদিসে মায়ের নির্দেশনা পালনে বিশেষ তাগিদ রয়েছে। বিশেষত বাবা-মা বৃদ্ধ হলে তাদের সেবা ও শুশ্রূষার মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের কথা বলা হয়েছে।আরও পড়ুন:
https://twitter.com/twittmadina/status/1691773797148373087?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1691773797148373087%7Ctwgr%5Ea829c2a8d1958998e8c3dd7b761985e02f53f8c4%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.siasat.com%2Fwatch-woman-carries-mother-on-shoulders-for-prayer-at-prophets-mosque-2670764%2F