পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলায় একটি কথা আছে,'বাপ কা বেটা, সিপাইকা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া'। বহু প্রচলিত কথাটি সত্যি প্রমাণ করে দেখালেন কুস্তিগীর ব্রিজভূষণ সিংয়ের ছেলে করণভূষণ সিং। ভোটের আবহে করণভূষণ সিংয়ের পুলিশি গাড়ির বেপরোয়া কনভয়ের ধাক্কায় মৃত্যু ২ মুসলিম যুবকের, আহত আরও এক। মৃতের নাম রেহান (১৭) ও শাহজাদ (২৪)। আহত বৃদ্ধার নাম সীতাদেবী (৬০)।
আরও পড়ুন:
মঙ্গলবার উত্তরপ্রদেশের গোন্ডা জেলার করণ ভূষণ সিংয়ের টয়োটা ফরচুনার কনভয় দুই বাইক আরোহীকে পিষে দেয়। কৈসরগঞ্জের বিজেপিপ্রার্থী করণভূষণ সিং।
করণ ভূষণ ছয়বারের সাংসদ, কুস্তিগীর ব্রিজ ভূষণ শরণ সিংয়ের ছেলে। আগামী ১ জুন সপ্তম অর্থাৎ শেষ দফা লোকসভা নির্বাচন, তার আগে গাড়ি পিষে দেওয়ার খবরে অস্বস্তিতে গেরুয়া শিবির। ২০২৩ -এর শেষের দিকে কুস্তিগীর ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন দেশের বিশিষ্ট মহিলা কুস্তিগীররা। তোলপাড় হয় দেশ। এত কাণ্ডের পরেও সেই ব্রিজভূষণ সিংয়ের ছেলে করণ ভূষণ সিং কে লোকসভা নির্বাচনের টিকিটি দিতে পিছপা হয়নি বিজেপি। এবার খবরের শিরোনামে উঠে এল সেই করণ ভূষণ সিংয়ের নাম।আরও পড়ুন:
ছন্দা বেগমের বয়ান অনুয়ায়ী পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৯ টা নাগাদ তার ১৭ বছরের ছেলে রেহান ও ২৪ বছরের ভাইপো শাহজাদ বাইক নিয়ে ওষুধ কিনতে বের হয়েছিল।
ঠিক সেই সময় অপরদিক থেকে দ্রুতগতিতে আসা একটি এসইউভি এসে ধাক্কা মারে বাইকটিকে। ছিটকে পড়ে দুজন, ঘটনাস্থলেই মৃত্যু হয় রেহান ও শাহজাদের। এসইউভি'র ধাক্কায় আহত হয়েছেন সীতাদেবী নামে ৬০ বছরের এক বৃদ্ধা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। উত্তেজিত জনতা ও মৃতের পরিবার দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।আরও পড়ুন:

পুলিশ সূত্রে খবর, এসইউভিতে উইন্ডস্ক্রিনে 'পুলিশ এসকর্ট' লেখা ছিল। গাড়িটির নম্বর UP32HW1800, এটি ব্রিজভূষণ শরণ সিংয়ের পরিবার দ্বারা পরিচালিত নন্দিনী নগর শিক্ষা প্রতিষ্ঠানের নামে রেজিস্টার বলে জানা গেছে।
পুলিশ গাড়ির চালক লবকুশ শ্রীবাস্তবকে গ্রেফতার করেছে, এসইউভি বাজেয়াপ্ত করা হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক রাধেশ্যাম রাই জানিয়েছেন, দুই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত যুবকের আত্মীয় ফরমান খান জানান, রাস্তায় চারিদিকে রক্ত ছড়িয়েছিল। হাসপাতালে নিয়ে গেলেও তার আগেই সব শেষ হয়ে গেল আমাদের। প্রত্যক্ষদর্শীরা জানান, করণ ভূষণ সিংয়ের ৪-৫টি গাড়ির কনভয় সেখান দিয়ে যাচ্ছিল, দ্রুতগতিতে আসা ফরচুনারটি বাইকে ধাক্কা মারে। আমরা এই মৃত্যুর শাস্তি চাই।আরও পড়ুন:
দুর্ঘটনা নিয়ে ট্যুইট করে তৃণমূলের কটাক্ষ, “ব্রিজভূষণ মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তা এবং শ্লীলতাহানির জন্য কুখ্যাত, ছেলের মধ্যেও সেই গুণগুলো রয়েছে। বাবার থেকে আরও এককাঠি উপরে উঠে কাইজারগঞ্জের বিজেপি প্রার্থী নিরীহ শিশুদের উপর গাড়ি চালিয়ে দিল। এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে, একজন আহত। মনে হচ্ছে মোদির গোটা পরিবারটাই অপরাধী মানসিকতায় চলে।”