পুবের কলম ওয়েব ডেস্ক: ৩০ নভেম্বর তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন।কোনও রাজনৈতিক দলই একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।রাজনৈতিক পরিসর থেকে ব্যক্তিগত আক্রমণ সবটাই দেদার চলছে ভোটমুখী তেলেঙ্গানায়।
আরও পড়ুন:
গত ২৫ নভেম্বর রাহুল গান্ধি মোদি, কেসিআর, ওয়াইসি–র মধ্যে রাজনৈতিক আঁতাত নিয়ে প্রশ্ন তুলে বলেছিলেন, 'মোদিজি কে হ্যায় দো ইয়ার, ওয়াইসি অওর কেসিআর'(মোদিজির দু'জন বন্ধু আছে, ওয়াইসি ও কেসিআর)।
আরও পড়ুন:
রাহুল গান্ধির এই অভিযোগের জবাবে মিম প্রধান ওয়াইসি বলেন, 'রাহুল গান্ধি আপনি কিছু বলার আগে ভাবুন। আপনি ৫০ পেরিয়েছেন।একাকিত্বে ভুগছেন আপনি। এবার বাকিটা আপনার সিদ্ধান্ত।
আমরা কারোর ব্যক্তিগত জীবনে নাক গলাতে চাইছি না।আমরা কাউকে বিরক্ত করি না। কিন্তু আমাদেরকে কেউ কটু কথা বললে, তাদেরকে ছাড়ি না'।আরও পড়ুন:
উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানার ১১৯ আসনের জন্য বিধানসভার জন্য ভোট গ্রহণ করা হবে। ফলাফল ঘোষণা হবে ৩ ডিসেম্বর।
আরও পড়ুন: