পুবের কলম ওয়েবডেস্ক: একনজরে দেখলে মনে হতেই পারে কুকুর। কিন্তু ভুল ভাঙবে তার পরেই। আরে এতো বিড়াল।

মেনেকুন প্রজাতির এই দৈত্যাকৃতি বিড়ালের কথা জানলে চমকে উঠবেন আপনিও মেনেকুন প্রজাতির এই দৈত্যাকৃতি বিড়ালের কথা জানলে চমকে উঠবেন আপনিও কিন্তু তাই বলে এত বড়? মাত্র ১ বছর বয়সেই যে কোন সাধারণ কুকুরের মত লম্বা হয়ে গিয়েছে মারফি।

‘মেনেকুন’ প্রজাতির এই বিড়াল যখন লোমশ লেজ দুলিয়ে যখন হেঁটে বেড়ায়, তখন একে দেখে যে কেউ কুকুর বলে ভুল করবেন।

মেনেকুন প্রজাতির এই দৈত্যাকৃতি বিড়ালের কথা জানলে চমকে উঠবেন আপনিও

গত বছর নভেম্বরে ব্রিটেনের ওরচেস্টারশায়ার শহর নিবাসী বছর ৪৬-র সরিতা ব্রেউইন কিনে আনেন মারফিকে। আর এই ১ বছরে তাঁর যা দৈহিক বৃদ্ধি হয়েছে, তা চোখে পড়ার মতন। বর্তমানে মারফির প্রস্থ ১০৪ সেন্টিমিটার এবং ওজন ১১ কিলোগ্রাম। সাধারণত এই প্রজাতির বিড়াল প্রায় ৩ বছর বয়স অবধি লম্বা হতে পারে।

সেই কারণে মারফির পরিবার আশা করছে, ভবিষ্যতে লম্বায় আরও বড় হতে পারে মারফি। আপাত ব্রেউইন পরিবারে সেলিব্রিটির মর্যাদা পাচ্ছে মারফি।

এই ১ বছর বয়সেই যে কোন সাধারণ কুকুরের উচ্চতায় পৌঁছে গিয়েছে মারফি। যার ফলে, তাঁকে দেখে যে কোন কুকুর প্রথমটায় ভয়ে ঘাবড়ে যাচ্ছে। প্রজাতিতে বিড়াল হলেও, মারফির পেছনে কোন কুকুরের থেকে কম অর্থ ব্যয় করতে হয় না তাঁর পরিবারের।

জানা গিয়েছে, প্রতি মাসে ভারতীয় মুদ্রায় প্রায় ৬ হাজার টাকার শুকনো খাবার কিনতে হয় মারফির জন্য।

মারফির বিষয়ে সরিতা ব্রেউইন জানান, মারফিকে মাত্র ১৩-১৪ সপ্তাহ বয়সে তাঁর বাড়িতে নিয়ে এসেছিলেন। কিন্তু সেইসময় আর পাঁচটা সাধারণ বিড়ালের মতই তাঁর আকার ছিল এবং অন্যদের থেকে একে পৃথক করাও যেত না। তবে পরবর্তী মাসগুলোতে খুব দ্রুতগতিতে বেড়েছে মারফি। যার ফলে বর্তমান সময়ে তাঁর ওজন দাঁড়িয়েছে ১১ কেজি এবং লম্বায় হয়েছে প্রায় ১০৪ সেন্টিমিটার।