পুবের কলম ওয়েবডেস্কঃ বিলুপ্ত প্রাণী ডাইনোসর নিয়ে আগ্রহের শেষ নেই বিজ্ঞানীদের। তদের স্বভাব– চরিত্র ও বৈশিষ্ট্য জানার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন তাঁরা। এখনও ডাইনোসর নিয়ে ব্যাপক গবেষণা চলছে। ডাইনোসর সংক্রান্ত বই কিংবা সিনেমা– সবই মানুষের আগ্রহের কেন্দ্রে।
দৈত্যাকায় এই প্রাণীটি কেন বিলুপ্ত হল তা নিয়ে বিভিন্ন সময় নানা তত্ত্ব খাড়া করেছেন গবেষকরা। কিন্তু প্রাগৈতিহাসিক এই প্রাণীও ঠিক আজকের মানুষের মতো শ্বাসকষ্ট– কাশি– হাঁচি– ডায়রিয়াআরও পড়ুন:
ও জ্বরে ভুগত। সম্প্রতি এই তথ্য জানতে পেরেছেন গবেষকরা। বর্তমানে আমেরিকার দক্ষিণপশ্চিম মন্টানার জুরাসিক যুগের একটি লম্বা গলার ডাইনোসরের দেহাবশেষ খুঁজে পেয়েছেন গবেষকরা।
১৫০ মিলিয়ন বছর আগের প্রাণীটি ফ্লু এবং নিউমোনিয়ার মতো উপসর্গ নিয়ে খুবই অসুস্থ ছিল। প্রাণীটি শ্বাসকষ্ট– কাশি– হাঁচি– ডায়রিয়াও জ্বরে ভুগছিল। গবেষকরা ওই ডাইনোসরের নাম দিয়েছেন ডলি। বিজ্ঞানীরা জানান– ডাইনোসরটি একটি ছত্রাকের সংক্রমণে ভুগছিল বলে ধারণা করা হচ্ছে। এটা একটা সাধারণ শ্বাসযন্ত্রের অসুস্থতা। আধুনিক পাখি এবং সরীসৃপও এই রোগে আক্রান্ত হয়। এই রোগ অনেক সময় মারাত্মক হয়ে গিয়ে হাড়েও সংক্রমণ ঘটায়। এই রোগের কারণেই ডলির মৃত্যু হয় বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। মন্টানার মাল্টার গ্রেট প্লেইন ডাইনোসর মিউজিয়ামের জীবাশ্মবিদ্যার পরিচালক এবং একটি গবেষণাপত্রের প্রধান লেখক ক্যারি উডরাফ বলেন– ডলি ছিল প্রায় ৬০ফুট লম্বা। তার ওজন ছিল পাঁচ থেকে ছয় টনের মধ্যে। ১৫ থেকে ২০ বছর বয়সে রোগে ভুগে মারা যায় ডলি।আরও পড়ুন: