০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রুশ হামলায় ওডেসার ১৫ লক্ষ মানুষ বিদ্যুৎহীন

পুবের কলম ওয়েব ডেস্কঃ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা শহরে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে সেখানকার ১৫ লক্ষেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। শনিবার জেলেনস্কি বলেন, ওডেসার বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্ধকারে ডুবে গেছে পুরো শহর। সেখানকার ১৫ লক্ষেরও বেশি মানুষ এখন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

আরও পড়ুন: ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল

এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতে রাশিয়া ইরানি ড্রোন দিয়ে হামলা করার পর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে ওডেসা। শুধু হাসপাতাল ও প্রসূতি ওয়ার্ডের মতো জরুরি অবকাঠামোয় বিদ্যুৎ সরবরাহ চালু আছে। গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে আক্রমণের নির্দেশ দেওয়ার আগে পর্যন্ত কৃষ্ণসাগরীয় বন্দর নগরী ওডেসা ইউক্রেনীয় ও রুশদের কাছে জনপ্রিয় পর্যটনকেন্দ্র ছিল।

আরও পড়ুন: রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

আরও পড়ুন: চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের বাসভবনে হামলা: পুলিশ-বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ, গ্রেফতার ১২

সেখানকার গভর্নর মাকসিম মারচেঙ্কো বলেন, রুশ ড্রোন হামলার ফলে অঞ্চলটির প্রায় সব জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হামলার সময় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট দুটি ড্রোন ভূপাতিত করেছে। এর আগেই অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা অব্যাহত রাখবেন তিনি। সেই মতোই এই হামলা চালানো হয়েছে। ইউক্রেনীয় বিদ্যুৎকেন্দ্রে হামলার কারণে লক্ষ লক্ষ মানুষ তীব্র ঠাণ্ডার সঙ্গে লড়াই করছেন।

বর্তমানে ইউক্রেনের গড় তাপমাত্রা প্রায় মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এমতাবস্থায় নিজেদের গরম রাখার জন্য প্রয়োজনীয় জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ না পেলে দেশটিতে লক্ষ লক্ষ মানুষে মারা যেতে পারেন। এদিকে, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চল মেলিতোপোল ও ক্রিমিয়ায় রুশ বাহিনীর দুটি পৃথক সামরিক ব্যারাকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনীয় সেনা।  মেলিতোপোলে হামলার বিষয়ে রাশিয়ার কর্মকর্তা জানান, শনিবার সন্ধ্যায় শহরটিতে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

নাগরিকদের অবিলম্বে মধ্যপ্রাচ্যের কয়েক দেশ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রুশ হামলায় ওডেসার ১৫ লক্ষ মানুষ বিদ্যুৎহীন

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, সোমবার