১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১০ শতাংশ হারে বর্ধিত ডিএ পেয়ে গেলেন রাজ্য সরকারি কর্মচারীরা

পুবের কলম প্রতিবেদক: যেমন কথা তেমন কাজ। গত বছর ২১ ডিসেম্বর অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসব অনুষ্ঠানের সূচনা করতে গিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের বাড়তি চার শতাংশ হারে ডিএ দেওয়ার ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা অনুযায়ী চলতি মাস থেকে রাজ্য সরকারি কর্মচারিরা ১০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। এর আগে, ডিসেম্বর মাস পর্যন্তও ৬ শতাংশ হারে ডিএ পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা।

আরও পড়ুন: এপ্রিল থেকেই শুরু ‘যুবসাথী’: রাজ্যের বেকারদের জন্য মাসে ১৫০০ টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর বড়দিনের উৎসবের শুভ সূচনা করার পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারিদের এই সুখবর দিয়েছিলেন। ঘোষণা করেছিলেন, রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা আরও ৪ শতাংশ বাড়তি হারে দেওয়া হবে। এই ঘোষণার ঠিক ১ মাস পরেই মঙ্গলবার সকালে রাজ্য সরকারি কর্মচারিরা পেয়ে গেলেন আরও বাড়তি ৪ শতাংশ ডিএ। সব মিলিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা প্রাপ্তির হার দাঁড়ালো ১০ শতাংশ। চলতি মাস থেকেই প্রত্যেকে তাঁদের বেসিক বেতনের ১০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। উদাহরণস্বরূপ, রাজ্যের গ্রুপ-ডি কর্মচারীদের ন্যূনতম বেসিক বেতন ১৭,০০০ টাকা। নতুন হারে তাঁরা ন্যূনতম ১৭০০ টাকা ডিএ হিসেবে পাবেন। ঠিক একইভাবে রাজ্যের গ্রুপ-সি কর্মচারীরা পাবেন ন্যূনতম ২২৭০ টাকা।

আরও পড়ুন: নতুন করে স্বাস্থ্যের অবনতি হয়নি আক্রান্তদের, নিপা আক্রান্তের খবর নেই

আরও পড়ুন: ১১ ডিসেম্বরের মধ্যে ছাঁটাই করতে হবে মৃত, ডুপ্লিকেট ভোটার: বিএলওদের নির্দেশ সিইও-র

এদিন সকালেই রাজ্যের সরকারি কর্মচারীরা নয়া ডিএ সহ মাইনে পেয়েছেন বলে জানা গিয়েছে। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে এই বেতন ঢুকে গিয়েছে তাঁদের সংশ্লিষ্ট অ্যাকাউন্টে। নতুন হারে মহার্ঘ্য ভাতা সহ বাড়তি অঙ্কের বেতন অ্যাকাউন্টে ঢোকায় স্বাভাবিক ভাবেই খুশি রাজ্যের সরকারি কর্মচারীরা। সকালেই অধিকাংশ রাজ্য সরকারি কর্মচারীর মোবাইল স্ক্রিনে ভেসে উঠেছে ব্যাঙ্ক থেকে পাঠানো বেতনের মেসেজ। সাধারণত প্রতি মাসের ২৮ থেকে ৩০ তারিখের মধ্যেই সেই মাসের মাইনে কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। গত ২৯শে ডিসেম্বরের পর এদিন ৩০শে জানুয়ারি মাইনে পেলেন তাঁরা।

ট্যাগ :
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

‘বন্দে মাতরম্’-এর ছয় স্তবক বাধ্যতামূলক: অসাংবিধানিক বলে তীব্র বিরোধিতা মুসলিম পার্সোনাল ল বোর্ডের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১০ শতাংশ হারে বর্ধিত ডিএ পেয়ে গেলেন রাজ্য সরকারি কর্মচারীরা

আপডেট : ৩০ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার