পুবের কলম ওয়েবডেস্ক: আগামী সোমবার, ২৩ মার্চ এসআইআরে বিচারাধীন ভোটারদের নিষ্পত্তির পর প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহের শুক্রবার দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশের সম্ভাবনাও রয়েছে। প্রতি শুক্রবারই এভাবে অতিরিক্ত তালিকা প্রকাশ হতে পারে বলে ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের।
আরও পড়ুন:
কমিশন সূত্রে খবর, বিচারাধীন ৬০ লক্ষ ভোটারের মধ্যে ইতিমধ্যে ২৭ লক্ষ ২৩ হাজার জনের নাম নিষ্পত্তি করা হয়েছে।
তাঁদেরই নাম অতিরিক্ত ভোটার তালিকা হিসেবে প্রকাশিত হবে।আরও পড়ুন:
এছাড়া আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। অতিরিক্ত ভোটার তালিকায় নাম না থাকলে আবেদনের জন্য নতুন একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেখানে আবেদন জানানো যাবে। সেই আবেদন খতিয়ে দেখবেন বিচারপতিরা।