পুবের কলম ওয়েবডেস্ক: অনলাইনে কমিশনের ওয়েবসাইটে গিয়ে অতিরিক্ত তালিকা দেখতে পাবেন ভোটারেরা। বিবেচনাধীন ভোটারেরা তাঁদের এপিক নম্বর দিয়ে তালিকায় নাম রয়েছে কি না জানতে পারবেন।
আরও পড়ুন:
voters.eci.gov.in- এই ওয়েবসাইটে গিয়ে সিলেক্ট রোল অপশনে যেতে হবে। তার পরে অ্যাজুডিকেশন সাপ্লিমেন্ট লিস্ট নম্বর ১-এ ক্লিক করে দেখে নিতে হবে নিজের নাম।
এখানে নাম না থাকলে অ্যাজুগেশন ডিলিশন লিস্ট নম্বর ১-এ দেখতে হবে। ডিলিশনে নাম থাকলে ভয় পাওয়ার কিছু নেই। আগামী ১৫ দিনের মধ্যে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকের দপ্তরে এই তালিকাকে চ্যালেঞ্জ করে আবেদন জানাতে পারবেন।আরও পড়ুন:
এছাড়া শুক্রবার পর্যন্ত নিষ্পত্তি হওয়া ৪০ হাজার বুথের তালিকা কমিশনের কাছে পৌঁছে গিয়েছে। বুথ, বিডিও, এসডিও অফিস, ডিএম অফিসে অতিরিক্ত তালিকা ঝোলানো হবে।