আরও পড়ুন:
ওবাইদুল্লা লস্কর, দক্ষিণ ২৪ পরগণা: সোমবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়ল ২০ জন ছাত্র-ছাত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার নরেন্দ্রপুর মিলন বিদ্যাপিঠে। জানাযায়, শিক্ষক দিবস উপলক্ষে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিলো। প্রচন্ড গরমে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে স্কুলের ২০ জন ছাত্র ছাত্রী। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে রায়দিঘী গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন:
বর্তমানে রায়দিঘী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তারা। ঘটনার পর হাসপাতালে ছাত্র ছাত্রীদের দেখতে যান রায়দিঘীর বিধায়ক অলোক জলদাতা।তিনি বলেন, প্রচন্ড গরমের কারণে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। সকলের অবস্থা স্থিতিশীল রয়েছে।