আবদুল ওদুদ:  বাংলা শিল্পের জন্য অন্যতম গন্তব্যস্থান। এটা বার বার বুঝিয়ে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ২ দিনের সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে সেটাই প্রমাণ করলেন তিনি। বাংলায় কর্মস্থান বাড়াতে লাগাতার চেষ্টা করেছেন। আর তাতে অনেকটাই সফল বাংলার মুখ্যমন্ত্রী। সমাপ্তি অনুষ্ঠানে ভাষন দিতে সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের অভাবনীয় সাফল্য দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

বাংলায় ৩লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি লগ্নি: মমতা

এবারের বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলন বা বিজিবিএসে সব মিলিয়ে ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে, দু’দিনের সম্মেলন শেষে জানালেন মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে তিনি জানালেন, এবারের বাণিজ্য সম্মেলনে দেশবিদেশের শিল্পপতিদের সঙ্গে মোট ১৮৮টি মউ স্বাক্ষর হয়েছে। যা বিপুল কর্মসংস্থানের দিশা দেখাবে। বাংলায় তৈরি হবে কয়েক লক্ষ কর্মসংস্থান। কাজ পাবে লক্ষ লক্ষ যুবক-যুবতীরা। ইউকের ৫০ প্রতিনিধিােসহ ৫০০ ডেলিগেটস এসেছেন।

বাংলায় ৩লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি লগ্নি: মমতা

এদিন মুখ্যমন্ত্রী আরও একবার আগত শিল্পপতি ও সহযোগীদেশগুলির শিল্পপতিদের মনে করিয়ে দিলেন, আগামী দিনে শিল্প এবং বিনিয়োগের গন্তব্য বাংলায়। এবারের বাণিজ্য সম্মেলনে ৪০টিরও বেশি দেশের শিল্পপতিরা অংশ নিয়েছেন।

তাঁদের মমতা বুঝিয়ে দিলেন, বাংলাই লগ্নির সেরা ঠিকানা। এখানকার প্রশাসনের স্থায়িত্ব, ল্যান্ড ব্যাঙ্ক, জমি নীতি, যোগাযোগ ব্যবস্থা সব কিছু শিল্পের জন্য আদর্শ। মুখ্যমন্ত্রীর আহ্বান, ‘বাংলা সবচেয়ে নিরাপদ জায়গা। আপনাদের স্বাগত জানাতে আমরা তৈরি। দেশে ফিরে বন্ধুদের বলুন, বাংলায় বিনিয়োগ করতে।’ বিদায়ী ভাষণে বিদেশের শিল্পোদ্যগীদের আগামী বিজিবিএসের জন্য নেমন্তন্নও করেছেন মমতা। আগামি তাঁরা যাতে বাংলায় আসেন সে ব্যাপারে তাঁদের সক্রিয় সহযোগিতা চেয়েছেন।

বাংলায় ৩লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি লগ্নি: মমতা

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীব আবেগের সঙ্গে বলেন, ‘কখনও কখনও কিছু মানুষ স্বপ্ন দেখায়, কিন্তু তাঁরা স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে না। স্বপ্ন দেখা আর বাস্তবায়নে ফারাক থাকে। স্বপ্ন দেখলেও বাস্তবায়ন সবাই করতে পারে না’। দু’দিনের শিল্প সম্মেলনের সুরটা প্রথম দিন ধামাকা দিয়েছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। একাই ২০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দিয়েছিলেন তিনি।

বাংলায় ৩লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি লগ্নি: মমতা

আম্বানির পথ ধরে বহু দেশি-বিদেশি শিল্পপতি গত দু দিনে বিনিয়োগ প্রস্তাব দিয়েছেন। এমনকী বিনিয়গের ইচ্ছাপত্রও জমা দিয়েছেন।