পুবের কলম ওয়েব ডেস্কঃ ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ৩ জনের মৃত্যু হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রক জানায়, বৃহস্পতিবার ভোরে জেনিনে ইসরাইলি দখলদাররা হামলা চালায়। ইসরাইলি সেনা জেনিনে তাদের সর্বশেষ এই অভিযানের বিষয়ে মন্তব্য করতে আপত্তি জানিয়েছে। বছরের শুরু থেকেই পশ্চিম তীরে প্রায় প্রতিদিন অভিযান চালাচ্ছে ইসরাইল।
আরও পড়ুন:
এ বছর পশ্চিম তীরে সহিংসতায় কমপক্ষে ১৫০ ফিলিস্তিনি এবং ২৬জন ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন। ইসরাইলি অভিযানে শুধু জেনিনে ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ১২ বছরের কম বয়সী শিশু এবং প্রবীণ ফিলিস্তিনি এবং মার্কিন সাংবাদিক রয়েছেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধের পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীর এবং পূর্ব জেরুসালেম দখল করে রেখেছে ইসরাইল।
অধিকৃত পশ্চিম তীরসহ পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারি ও অবৈধ বসতি স্থাপন বেড়ে চলেছে। এরমধ্যে ‘যুদ্ধবাজ’ বেঞ্জামিন নেতানিয়াহু আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনে জয়লাভ করায় আশঙ্কা আরও বেড়েছে।আরও পড়ুন:
পরিস্থিতি বিবেচনায় এ বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছে আমেরিকা। মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘আমরা একক কোনও ব্যক্তি নয় বরং সরকার যেসব নীতি অনুসরণ করে কাজ করছে সেটির মাধ্যমে তাদের মানদণ্ড পরিমাপ করব। প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য নিরলসভাবে কাজ করবে।’