০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইয়েমেনে মার্কিন হামলায় ৩০ নিহত, ‘দমানো যাবে না’ হুঁশিয়ারি হুতি নেতার

সানা, ১৬ মার্চ: ইয়েমেনে হুতিদের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা চালানো হয়। হুতিদের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও কমান্ড সেন্টারে একের পর এক মার্কিন যুদ্ধবিমান আঘাত হেনেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মার্কিন হামলায় অন্তত ৩০ জন নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পরিবেশ তৈরি করবে। মার্কিন কর্তার দাবি, কয়েক সপ্তাহ ধরে এই হামলা চলতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নির্দেশ দিয়েছেন।

Read More: ফের বড়সড় জঙ্গি হামলা পাকিস্তানে, ৯০ জনকে হত্যার দাবি বিএলএ-এর

আরও পড়ুন: ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল

হুতিরা জানিয়েছেন, ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন হামলায় কমপক্ষে ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। মার্কিন হামলায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ এতটাই ভয়ংকর ছিল, যেন ভূমিকম্প হয়েছে। হুতির মুখপাত্র নাসরুদ্দিন আমের হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই হামলা তাদের দমিয়ে রাখতে পারবে না। গাজার জন্য সানা রক্ষাকবচ হয়ে থাকবে।”

আরও পড়ুন: আগামী সপ্তাহে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

আরও পড়ুন: ইরানকে পরমাণু শক্তিধর হতে দেবে না যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইয়েমেনে মার্কিন হামলায় ৩০ নিহত, ‘দমানো যাবে না’ হুঁশিয়ারি হুতি নেতার

আপডেট : ১৬ মার্চ ২০২৫, রবিবার