০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৩৫ কেজির রুই মাছ উঠল জালে, খুশিতে আত্মহারা মৎসজীবি

পুবের কলম ওয়েবডেস্ক :  জালে পড়ল পেল্লায় সাইজের রুই মাছ। বাংলদেশের বরগুনার আমতলী উপজেলার পায়রা নদীতে ৩৫ কেজি ওজনের এই রুই মাছ ধরা পড়েছে। মাছটি এরপর আমতলী বাজারে আনা হয়। দাম ধার্য হয় ২১ হাজার টাকা।এত বড় মাছ একা কেউই কিনতে চাইছিল না।

মাছটি বিক্রর জন্য একক কোন ক্রেতা না থাকায় ৬০০ টাকা কেজি দরে ভাগা দেওয়া হয়। মৎসজীবি  মো. মোজাম্মেল হোসেন বলেন, ‘শনিবার রাইতে পায়রা নদীতে জাল হালানের পর শনিবার ব্যাইন্যা কালে জাল উডাইতে যাইয়া দেহি বিরাট আকারের এক রুই মাছ। মাছটি দেইখ্যা মুই আনন্দে বেদিক অইয়া যাই।’

আরও পড়ুন: বাংলাদেশে নতুন অধ্যায়: ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

আমতলী মাছ বাজারের হিজবুল্লা মৎস্য আড়তের মালিক  মো. মেনাজ উদ্দিন চৌকিদার বলেন, ‘আমি আমতলীর মাছ বাজারে ১৫-২০ বছর ধরে আড়ৎদাড়ি করি। এর আগে পায়রা নদীতে এত বড় রুই মাছ ধরা পড়েছে বলে আমার জানা নেই।’ ক্রেতা আবু সালেহ বলেন, আমি ১২০০ টাকায় দুই কেজি মাছ কিনেছি। এত বড় মাছ দেখে লোভ সামলাতে পারিনি, তাই কিনে নিলাম। এর আগে এতবড় মাছ আগে কখনও দেখিনি।

আরও পড়ুন: বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

বরগুনা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, দেশি প্রজাতির মাছগুলো ক্রমাগত হারিয়ে যাচ্ছে। নিয়মিত অভিযান করায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ হয়েছে। আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। নদীতে এখন মাঝে মাঝে বড় মাছ জেলেদের জালে দেখা যাচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশে নতুন সরকারের শপথে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

ট্যাগ :
সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৩৫ কেজির রুই মাছ উঠল জালে, খুশিতে আত্মহারা মৎসজীবি

আপডেট : ১৮ জানুয়ারী ২০২২, মঙ্গলবার